আজ রবিবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২১, ২০২৪, ২:০৩ অপরাহ্ণ




সাংবাদিক সুরক্ষা আইনসহ ১৪দফা বাস্তবায়নের দাবি ॥ জুলাই বিপ্লবে শহিদ সাংবাদিক ও সাগর-রুনিসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন-নিপীড়ন হামলার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ সাংবাদিক হাসান মেহেদী, শাকিল হোসাইন, আবু তাহের মো. তুরাব, জামির হাসান প্রিয়ো, প্রদীপ কুমার ভৌমিক ও নিহত সাংবাদিক গোলাম মোস্তফা সারোয়ার সাগর ও তার স্ত্রী মেহেরুন রুনিসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন, মামলা-হয়রানির প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর/২০২৪) পাটবাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ বক্তরা বলেন, সাংবাদিকরা বারবার টার্গেটে পরিণত হচ্ছে। প্রতিদিনেই দেশের কোথাও না কোথাও সাংবাদিক নির্যাতন, হামলা-মামলা হয়রানির শিকার হচ্ছেন। সাংবাদিকদের অধিকার আদায় ও সুরক্ষার জন্য আইন প্রণয়নসহ ১৪দফা অবিলম্বে বাস্তবায়ন করুন। সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিষ্পত্তি করতে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ট্রাইব্যুনাল’ গঠন করে বিচারকার্য সম্পন্ন করুন। এছাড়াও প্রতিবাদ সমাবেশে ময়মনসিংহের স্বপন ভদ্র, সিলেটের এটিএম তুরাব, দীপ্তটিভির কর্মকর্তা তানজিন জাহান ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার আশিকুল ইসলাম আশিক, সিরাজগঞ্জের আবদুল হাকিম শিমুল, রংপুরের মশিউর রহমান উৎস, শাহজাদা মিয়া আজাদ, পাবনার সুবর্ণা নদী, জামালপুরের ইহসান ইবনে রেজা ফাগুন, নোয়াখালীর বুরহান উদ্দিন মুজাক্কিরসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের ও দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক ও শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি গাজী সাদেকের ওপর হামলার দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানানো হয়। সভার শুরুতেই ৭১’র মহান মুক্তিযুদ্ধে ও ২৪’র জুলাই বিপ্লবে শহিদ সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিএমএসএফ’র উপজেলা শাখার সহ-সভাপতি ও গৌরীপুর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন দৈনিক সংগ্রামের গৌরীপুর প্রতিনিধি মো. মোখলেছুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফেজ আজিজুল হক। কর্মসূচীর সঙ্গে একাত্মতা ঘোষণা করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান (আজকালের খবর), সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু (গৌরীপুর নিউজ), অর্থ সম্পাদক শামীম আলভী (মানবজমিন), ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম নিকেল (গণমুক্তি), গৌরীপুর প্রতিদিনের সম্পাদক মোখলেছুর রহমান, বিএমএসএফ গৌরীপুরের কার্য্যনির্বাহী সদস্য শ্যামল ঘোষ (আজকের সংবাদ), মাহফুজুর রহমান (প্রেস নিউজ ২৪), শামীম আনোয়ার (ফুলতারা), তাসাদদুল করিম (বাহাদুর), গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সাধারণ সম্পাদক রজমানুর রহমান নাজিম, স্বজন রাজিবুল হাসান, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া প্রমুখ। সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দৈনিক যুগান্তর সহ-সম্পাদক গাজী সাদেক, দৈনিক যুগান্তরের ভোলার চরফ্যাশন দক্ষিণ প্রতিনিধি এম আমির হোসেন, ভোলার দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি এইচ এম নাহিদ, সুনামগঞ্জের আরটিভি’র শহীদ নুর আহমেদ, সময়টিভির হিমাদ্রী শেখরসহ সারাদেশে নির্যাতনের শিকার সাংবাদিকদেরকে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক সহযোগিতা ও হামলায় জড়িতদের গ্রেফতার-দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানাচ্ছি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১