সাতদিন ধরে লোকাল ট্রেন বন্ধ থাকায় অবিলম্বে ট্রেন চালুর দাবিতে ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনে রোববার (৮ ডিসেম্বর/২৪) রাতে ঢাকাগামী ‘মহুয়া কমিউটার ট্রেন’ আটকিয়ে যাত্রীরা বিক্ষোভ মিছিল করে।
খবর পেয়ে রেলওয়ে নিরাপত্তা কর্মী ও স্টেশনের কর্মকর্তারা বিক্ষোভকারীদের সাথে কথা বলেন। ট্রেন চালুর বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রæত সমাধানের আশ^াস দেন।
বক্তরা বলেন ময়মনসিংহ- গৌরীপুর-ভৈরব রেলপথে চলাচলকারী তিনটি লোকাল ট্রেন বন্ধ হয়ে গেছে। এছাড়াও স¤প্রতি ডিসেম্বর থেকে ময়মনসিংহ- গৌরীপুর-জারিয়া ও ময়মনসিংহ- গৌরীপুর- মোহনগঞ্জ রেলপথে চলাচলকারী লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে বিকল্প পথে যাতায়াত করতে গিয়ে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি অতিরিক্ত অর্থ গুণতে হচ্ছে। পাশাপাশি এসব ট্রেনের হকাররাও বেকার হয়ে গেছে। আমাদের দাবি দ্রæত লোকাল ট্রেনগুলো চালু করা হোক।

মানববন্ধনে বক্তরা বলেন ওয়ালিউল্লাহ রুবেল, সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেন,লুকমান মিয়া, শহিদ মিয়া, মামুন মিয়া, নরুল্লাহ, বাবু, মো. রমজান আলী, রুবেল হোসেন, তারু মিয়া, আছর আলী, কমন মিয়া, রিপন মিয়া প্রমুখ।
গৌরীপুর জংশনের সহকারি স্টেশন মাস্টার বাপ্পি চন্দ্র দাস বলেন, জনবল সংকটের কারণে করোনাকালীন সময় থেকে ময়মনসিংহ-ভৈরব রেলপথে লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও জনবল সংকটের কারণে ময়মনসিংহ- জারিয়া ও ময়মনসিংহ- মোহনগঞ্জ রেলপথে লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজকে মোগনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন গৌরীপুর জংশনে ৬ টা ৩৩ মিনিটে যাত্রাবিরতি করে। এ সময় বিক্ষোভকারীরা ১০ মিনিট ট্রেন আটকে বিক্ষোভ করে। আমরা বিক্ষোভকারীদের বুঝিয়ে শুনিয়ে রেললাইন থেকে সরিয়ে নিলে ট্রেনটি ঢাকার উদ্দেশে স্টেশন ছেড়ে যায়। আমরা লোকাল ট্রেন চালুর দাবির বিষয়গুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।