আজ রবিবার ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
তাসাদদুল করিম || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৭, ২০২৪, ৩:২০ অপরাহ্ণ




গৌরীপুরে বালুয়া খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পুনঃখননের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (২৭ নভেম্বর/২৪) বালুয়া খাল দখল, অবৈধ স্থাপনা নির্মাণ, শতাধিক কাঁচা ল্যাট্টিনের ময়লায় পানি দূষণ দূষণরোধে খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ, বক্সকালভার্ট নির্মাণের পায়তারা বন্ধকরণ ও খাল পুনঃখননের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারক প্রদান কর্মসূচী পালিত হয়েছে। পৌর শহরের বালুয়াপাড়া মোড়ে ‘গৌরীপুর পৌরবাসী’ ব্যানারে সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, মৎসজীবীসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তরা বলেন, দখল ও দূষণের কারণে বালুয়া খাল দিন দিন ছোট হয়ে আসছে। প্রতি বছর বর্ষায় খালের দু’ক‚ল পানিতে ছাপিয়ে খাল সংলগ্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়তে হয় খাল সংলগ্ন এলাকাবাসীকে। অপরিকল্পিত ভাবে খালের মাটি কাটার কারণে খাল সংলগ্ন সড়কের পাশে প্যালাসাইটিং ধসে পড়ায় সড়কে ভাঙন দেখা দিয়েছে। আমাদের দাবি দখল ও দূষণ রোধ করে বালুয়া খালের পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে খাল পুনঃখনন প্রয়োজন।

তারা আরও বলেন, খালের ভিতরে বক্স কালভার্ট নির্মাণ করায় হাজার হাজার একর জমিতে জলাবদ্ধতা ও আমন মৌসুমে ফসলি খেত তলিয়ে যাচ্ছে। পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হওয়ায় পৌর শহরের সতিষা, পূর্বদাপুনিয়া, পশ্চিমদাপুনিয়া, মাস্টারপাড়া, নিমতলী, রামগোপালপুর ইউনিয়নের গুজিখাঁ, নওয়াগাঁও, গোপীনাথপুর, ২নং গৌরীপুর ইউনিয়নের সাতুতী, ইউসুফাবাদ, ডৌহাখলা ইউনিয়নের তাঁতকুড়া এলাকায় জলাবদ্ধতা শিকার হচ্ছে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বালুয়াপাড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কামাল উদ্দিন, ব্যবসায়ী সো. শফিকুল ইসলাম, এনজিও কর্মকর্তা মো. হাবিবুর রহমান জনি, মো. আল-মামুন, ডা. বুলবুল আহমেদ, ইসলাম উদ্দিন, মো. রমজান মিয়া, মো. লেবু মিয়া, মো. আবুল কালাম, মো. আব্দুল কাদির, মো. নূরুল হক, মো. আবুল কাশেম, মো. খায়রুল ইসলাম, বিকাশ চন্দ্র দাস, মো. আজিজুল হক, মো. শামসুদ্দিন, মো. আয়নাল হক, রিয়াজুল ইসলাম শুভ প্রমুখ।

মানবনন্ধন শেষে এলাকাবাসী বালুয়াপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে একই দাবিতে উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ও পৌর প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেন। উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা বলেন, বালুয়া খালের দখল, দূষণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে এলাকাবাসীর কাছ স্মারকলিপি পেয়েছি। বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১