আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৯, ২০২৪, ৫:১৮ অপরাহ্ণ




গৌরীপুরে ইউএনও রোপন করলেন ২২ কি.মি সড়কে তালবীজ!

বজ্রপাতে মৃত্যু ঠেকাতে রোপন করা হলো তালগাছ! ব্যতিক্রমী এ আয়োজনের উদ্যোগ নেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। নিজ হাতে সড়কের দু’পাশে মাসব্যাপী তালবীজ রোপন কার্যক্রম পরিচালনা করেন। এ আয়োজনে অংশ নেয় গৌরীপুর সরকারি কলেজ ও গৌরীপুর মহিলা কলেজের শিক্ষার্থী, স্কাউট ও স্বেচ্ছাসেবী সংগঠন গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকগণ। মঙ্গলবার (১৯ নভেম্বর/২৪) এ কর্মসূচীর সমাপনি উৎসব অনুষ্ঠিত হয়। রোপনের কর্মসূচীর সঙ্গে এলাকাবাসীকে নিয়ে বজ্রপাত প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় তালবীজ রোপনে উদ্বুদ্ধকরণ প্রচারাভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন আয়োজিত মাসব্যাপী এ কর্মসূচী চলে সহনাটী ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া, মাসকান্দা, জাঙ্গালিয়া, সহনাটী, ভালকাপুর, অচিন্তপুর ইউনিয়নের গাগলা, শাহগঞ্জ, ঈশ^রগঞ্জ-নেত্রকোণা সড়ক ও ২নং গৌরীপুর ইউনিয়নের শালিহর গ্রামের বিভিন্ন সড়কে।
সমাপনি দিনে স্বেচ্ছাসেবকদের নিয়ে নিজহাতে রাস্তার দু’পাশে তালবীজ রোপন করেন ইউএনও মো. শাকিল আহমেদ। এসময় এ কর্মসূচী বাস্তবায়নে অংশ নেয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, স্বেচ্ছাসেবক রাকিবুল হাসান রাব্বি, রাজিবুল হাসান, মো. রিয়ে আহম্মেদ, আরাফাত হোসেন রাব্বি, মো. বিজয় মিয়া, মো. আমিরুল ইসলাম, রোভার মিলি আক্তার, রানী আক্তার স্বর্ণা, রিয়া আক্তার, কবিতা আক্তার।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ বলেন, অতি সম্প্রতি বজ্রপাতের প্রবণতা বেড়ে গেছে এবং প্রাণহানি হচ্ছে সহসাই। এই প্রেক্ষাপটে সড়কে তালবীজ রোপণ করা হয়েছে। বজ্রপাত থেকে রক্ষায় সরকার যে বজ্রনিরোধক দÐ স্থাপন করেন সেটাতে প্রায় পাঁচ লাখ টাকার মতো খরচ হয়। আমরা মনে করছি একটি তালগাছ একটি বজ্রনিরোধক দÐ হিসাবে কাজ করবে।
গৌরীপুর রক্তাদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজীব বলেন, মাসব্যাপী তালবীজ রোপণ উৎসবের গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকগণ অংশ নিয়েছে। তারা এ কাজ করে উৎফুল্ল। গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন ১হাজার ৭শ তালবীজ সংগ্রহ করেছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আরও ৫শ তালবীজ সংগ্রহ করা হয়। রাস্তার দু’পাশে ২২ কিলোমিটার এলাকাজুড়ে তালবীজ এবার রোপন করেছি।

ময়মনসিংহের ঈশ^রগঞ্জ-নেত্রকোণা মহাসড়কের গাগলা এলাকায় তালবীজ রোপনের মধ্য দিয়ে ১০ অক্টোবর এ কর্মসূচী শুরু হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০