আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৬, ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ণ




গৌরীপুরে একদিনে ৩জনের অস্বাভাবিক মৃত্যু!

ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (৫ নভেম্বর) একদিনে (২৪ ঘন্টায়) তিনজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

৩জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মীর্জা মাযহারুল আনোয়ার। তিনি জানান, দৌলতপুর এলাকার চান মিয়া ও কলতাপাড়া এলাকা থেকে জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পৌর শহরের কলাবাগান এলাকায় জয় কুমার সিংহের লাশ তার মায়ের আবেদেনের প্রেক্ষিতে কোনো অভিযোগ না থাকায় পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, উপজেলার ৮নং ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া বড়বাড়ি থেকে জান্নাতুল ফেরদৌস (১৯) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মো. বিপুল মিয়ার স্ত্রী। নিহতের বাবা ময়মনসিংহ সদর উপজেলার মহজমপুর গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র মো. আব্দুল লতিফ জানান, আড়াই আগে আমার মেয়ের সঙ্গে বিপুল মিয়ার বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে বা মেরে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে তারা প্রচার দেয়। আমাকে জানায়, আপনার মেয়ে আত্মহত্যা করেছে।

তিনি আরও জানান, নিজের ব্যবহৃত ওড়না পেচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যার কথা পরিবার বলেছে আমাকে। ফাস থেকে নামিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় জান্নাতুল মারা যায় বলেছে। এটা আমার নিকট বিশ্বাস হয়না। কেননা মেয়ের কান দিয়েও রক্ত বের হচ্ছে। সম্ভবত মাথায় আঘাতের কারণে কান দিয়ে রক্ত বের হচ্ছে। সে কারণেই তার মৃত্যু হয়েছে। তার স্বজনরা জানান, জান্নাতুলের শরীরের মেহেদী রঙও তো মুছে নাই, ওর শরীরে হৃদয়ের রঙও বিবর্ণ হয়নি এর আগেই লাশ হয়ে গেছে ফুটফুটে মেয়েটি। নিহতের বাবা আব্দুল লতিফ জানান, আমি আমার মেয়ের হত্যাকাণ্ডের বিচার চাই।

অপরদিকে উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের চান মিয়া (৫৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার (৫ নভেম্বর/২৫) সকাল ৯টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ওয়ার্ড মেম্বার মো. ওয়াসিম আকন্দ। পরিবার সূত্র জানায়, শনিবার (২৬ অক্টোবর/২৪) ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে দৌলতপুর গ্রামের মৃত আলী হোসেনের পুত্র চান মিয়া (৫৫)। স্বজনরা উদ্ধার করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবার সূত্র জানায়, তিনি দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন ছিলেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় গৌরীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এদিকে উপজেলা পৌর শহরের কালিপুর মধ্যম তরফ (কলাবাগান) মহল্লার এলাকায় জয় সিংহ (২৫) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মৃত রতন কুমার সিংহের পুত্র। পরিবার সূত্র জানায়, সোমবার (৪ নভেম্বর/২৪) রাত সাড়ে ১০টার দিকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে উদ্ধার করে পরিবারের লোকজন গৌরীপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বানী রানী সিংহ আবেদনের প্রেক্ষিতে পুলিশ লাশ হস্তান্তর করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১