আজ রবিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৭, ২০২৪, ৫:৩৫ অপরাহ্ণ




যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বিনামূল্যে চিকিৎসা, ব্লাড গ্রুপিং, ফ্রি মেডিকেল ক্যাম্প ও কেককাটা

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বিনামূল্যে চিকিৎসা, ব্লাড গ্রুপিং, ফ্রি মেডিকেল ক্যাম্প ও কেককাটা গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আলম পাপ্পু’র নেতৃত্বে রোববার (২৭ অক্টোবর/২৪) গৌরীপুরের উত্তর বাজারে বিনামূল্যে ব্লাড গ্রুপিং করা হচ্ছে। উত্তর বাজারে কর্মসূচীর উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপ্পু। বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপ্পু, যুবদল নেতা আবিদ হাসান রাহাত, মনোয়ার জাহান সফল, বাবুল হোসেন মেম্বার, আনোয়ার হোসেন, মজিবুর রহমান, হান্নান তালুকদার, আতাউর রহমান, তোফাজ্জল হোসেন, শিপন মিয়া, পিপলু, বাদল, শরিফ, শাকাওয়াত হোসেন, মতিন শাহ, জহিরুল ইসলাম, আল আমিন, জুয়েল, তন্ময়, রাসেল প্রমুখ। উদ্বোধন শেষে জাহাঙ্গীর আলম পাপ্পু দলীয় নেতা-কর্মীদের নিয়ে মেডিকেল ক্যাম্প ঘুরে ঘুরে করে চিকিৎসা নিতে আসা রোগীদের সার্বিক খোঁজ খবর নেন। ফ্রি মেডিকেল ক্যাম্পের ম্যাধ্যমে বিনামূল্যে সহস্রাধিক লোককে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি স্কুল শিক্ষার্থী সহ সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। স্থানীয়রা জানান ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দরিদ্র রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে অন্তÍত আনন্দিত। প্রতিমাসে এই ধরণের কর্মসূচির উদ্যোগ নিলে দরিদ্র রোগীরা উপকৃত হবে। যুবদলের প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন উপলক্ষে রোববার সকাল থেকেই দলীয় নেতা-কর্মীরা উত্তরবাজার মহল্লায় এসে জড়ো হন। পরে যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন পাপ্পু সবাইকে সাথে নিয়ে কেক কেটে ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১