আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৩, ২০২৪, ৮:২১ অপরাহ্ণ




দৈনিক বাহাদুরে সংবাদ প্রকাশ, ডিলারশীপ বাতিল! গৌরীপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের ঘটনায় ৩ সদস্যের কমিটি গঠন

গৌরীপুরে খাদ্যবান্ধব চাল না পেয়ে বিক্ষোভ’ শিরোনামে দৈনিক বাহাদুরে  সংবাদ প্রকাশ ও ঘটনার সত্যতা পাওয়ায় উপজেলার বোকাইনগর ইউনিয়নের কালিবাড়ীর খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার আবুহেনা মোস্তফা কামালের ডিলারশীপ বাতিল করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। বিষয়টি বৃহস্পতিবার (৩ অক্টোবর/২৪) নিশ্চিত করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাইফুল ইসলাম। তিনি জানান, খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণের অনিয়মের বিষয়টি তাৎক্ষনিকভাবে প্রমাণিত হওয়ায় তার ডিলারশীপ বাতিল করা হয়েছে। এছাড়াও ঘটনা তদন্তে উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাইফুল ইসলাম ও একজন খাদ্য পরিদর্শক নিয়ে ৩সদস্যের তদন্ত টিম করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর সূত্র জানায়, বোকাইনগর ইউনিয়নের কালিবাড়িতে ৫৪৭জন খাদ্যবান্ধব সুবিধাভোগী চাল বিতরণের জন্য আবুহেনা মোস্তফা কামালকে ডিলার নিযুক্ত করা হয়। মঙ্গলবার বিতরণকালে অনেকেরই চাল না পাওয়ায় বিক্ষোভ করে। এ ডিলার আবুহেনা মোস্তফা কামাল জানান, তিনি ৫৪৭জনের জন্য ১৬হাজার ৪১০ কেজি চাল বরাদ্দ পান। এরমধ্যে ৫০ জনের ৫০বস্তা চাল খাদ্য গুদামে রয়েছে। খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিন জানান, ডিলারের অনুকূলে ৫৪৭জনের প্রত্যেককে ৩০ কেজি চালের ৫৪৭বস্তা চালেই প্রদান করা হয়েছে। গুদামে তার কোনো চাল নেই। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানায়, ডিলার তার দোকানে ৪৪৭বস্তা চাল এনেছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১