আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৭, ২০২৪, ৮:৫১ অপরাহ্ণ




গৌরীপুরে শিক্ষা দিবসে বৈষম্য ও বাণিজিকীকরণ বন্ধের দাবি

শিক্ষায় বৈষম্য নিরসন, সা¤প্রদায়িক শিক্ষা ও বাণিজ্যিকীকরণ বন্ধের দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে ঐহিহাসিক শিক্ষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার দুপুরে গৌরীপুর উপজেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে পৌর শহরের অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ময়মনসিংহ জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি গকুল সূত্রধর মানিক। তিনি বলেন, ‘১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর যে শিক্ষা আন্দোলন হয়েছিল তারই ধারাবাহিকতায় আমরা আজকে ৬২তম শিক্ষা দিবস পালন করছি। আমরা সরকার ও সকল মহলের কাছে দাবি জানাচ্ছি এই শিক্ষা দিবসেক সরকারি ভাবে উদযাপনের জন্য। পাশাপাশি শিক্ষা বৈষম্য নিরসন, শিক্ষায় সা¤প্রদায়িকতা ও বাণিজ্যিকীকরণ বন্ধের দাবি জানাচ্ছি।
সভার প্রধান আলোচকের বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড হারুন আল বারী। তিনি বলেন, ‘শিক্ষা সংকোচন-শিক্ষা বাণিজ্যের যে কর্মপরিকল্পনা আইয়ুব সরকার বাস্তবায়ন করতে চেয়েছিল, তারই ধারাবাহিকতা এখনো বহমান। নামে-বেনামে ফি বাড়ানো, শিক্ষার উপকরণের চড়া মূল্যসহ শিক্ষাবিরোধী নানা ষড়যন্ত্র চলমান। তাই বর্তমান সময়ের শিক্ষা ধ্বংসের যাবতীয় চক্রান্ত মোকাবিলায় ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই’।

উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেখা বেগম, উপজেলা কৃষক সমিতির সভাপতি মজিবুর রহমান ফকির, ময়মনসিংহ জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিপন হৃদয়া, উপজেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক অর্পিতা কবির এ্যানি, উপজেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আলী আশরাফ আবীর প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১