বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (০৯ সেপ্টেম্বর /২০২৪) ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি। সঞ্চালনা করেন উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনেয়ারা নিলু। প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ আজিজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এস এম দুলাল, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহŸায়ক আলী আকবর আনিস, ময়মনসিংহ জেলা মহিলা দলের সহ-সভাপতি ও গৌরীপুর পৌরসভার মহিলা কাউন্সিলর সালেহা খাতুন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, গৌরীপুর উপজেলা ছাত্রদলের আহŸায়ক কমিটির সদস্য তাওহিদুল ইসলাম সরকার প্রমুখ।