আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৫, ২০২৪, ৭:২৯ অপরাহ্ণ




গৌরীপুরে ভাইয়ের মারধরে ভাইয়ের মৃত্যু!

ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (১৫ আগস্ট/২০২৪) চাচাতো ভাইদের মারধরে অচিন্তপুর ইউনিয়নের ছিলিমপুর গ্রামের আমজত আলী খন্দকারের পুত্র জিলহক খন্দকার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। তিনি গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৬টায় মৃত্যুবরণ করেন।

নিহতের পুত্র মো. রিফাতুল খন্দকার জানান, গত শুক্রবার (৯ আগস্ট/২৪) সকালে তার বাবার তার ছোট ভাই আরাফাত খন্দকারকে শাসন করছিলো। এক্ষিপ্ত হয়ে যান তার দাদা। তার দাদা এ সময় তার ছোট ভাইকে শিখিয়ে দেয় বাবাকে মারধর করতে। ফলে বাবাও ক্ষিপ্ত হয়ে দাদাকে বলে, আমিই তো তোমার ছেলে এখন যদি তোমাকে মারি। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দাদা নাজমুল হুদা খন্দকার, জাহাঙ্গীর খন্দকার ও ইউসুফ খন্দকার ক্ষিপ্ত হয়ে আমার বাবাকে মারধর করে। এতে বাবার শারীরিক অবস্থা খারাপ হয়ে গেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ১২ আগস্ট চিকিৎসা শেষে ছুটি দেয়। বুধবার ড্রেসিং করার জন্য গৌরীপুর হাসপাতালে নিয়ে আসলে শারীরিক অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার সকাল ৬টায় এ হাসপাতালেই মারা যায়। এ ঘটনায় স্বামী হত্যার বিচার চেয়ে গৌরীপুর থানায় মনোয়ারা খাতুন মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাসান আল মামুন। তিনি জানান, ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১