আজ বৃহস্পতিবার ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৩, ২০২৪, ৭:৩৬ অপরাহ্ণ




কোতোয়ালির ওসি তদন্ত আনোয়ার রেঞ্জে শ্রেষ্ট পুলিশ পরিদর্শক

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক তদন্ত হয়েছেন। মঙ্গলবার রেঞ্জ পুলিশের মাসিক কল্যাণ সভায় রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন তাকে (মোঃ আনোয়ার হোসেনকে) শ্রেষ্ট পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা তার পাশে ছিলেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা সুত্রে জানা গেছে, পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে মোঃ আনোয়ার হোসেন যোগদান করার পর থেকে অক্লান্ত পরিশ্রম ও মেধা প্রয়োগ করে কোতোয়ালি মডেল থানায় মামলা জট কমিয়ে আনেন। এই সময়ে তিনি সকল অফিসারগণের সাথে পরামর্শ করে দীর্ঘদিন ধরে মেডিকেল রিপোর্ট সহ নানা অযুহাতে আটকে থাকা মামলা সমুহ পর্যায়ক্রমে দ্রুত চার্জসীট প্রদান করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেন। ফলে কোতোয়ালি থানায় মামলার জট কমাসহ চলমান মামলা সমুহ দ্রুত বিচার কাজে এগিয়ে চলছে। আনোয়ার হোসেন একজন নিরলস, মানবিক পুলিশ অফিসার বলে কোতোয়ালি থানা এলাকায় প্রচার রয়েছে। নিজ কর্মদক্ষতায় তিনি নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রেখেছেন। এ দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা থানায় সেবা নিতে আসা লোকজনকে প্রয়োজনে রাতভর বসে তার সমস্যা নিরসনে কাজ করেন। অপরদিকে প্রতিটি এলাকায় পুলিশ কর্মকর্তাদের নিয়মিত ডিউটি তদারকি, উত্তম ও ভাল কাজের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে আসছেন। ফলে কোতোয়ালি থানা এলাকায় দীর্ঘদিনের আটকে থাকা মামলাজট কমা থেকে কর্মস্পৃহা বেড়ে চলছে কর্মকর্তাগনের মাঝে। পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেনের সাথে কথা তিনি রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন এবং পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়াকে অভিনন্দন জানিয়ে বলেন, এ সব কৃতিত্ব আমার নয়। সব কৃতিত্ব কোতোয়ালি মডেল থানার ওসি মাইন উদ্দিনসহ থানায় কর্মরত সকল পুলিশ অফিসার ও ফোর্সদের। তারা যদি আমার কাজে সহযোগিতা এবং সকল নির্দেশসহ অনুরোধ রক্ষা না করত তাহলে আমার একার পক্ষে এ সফলতা অর্জন করা সম্ভব হতো না। এই সফলতায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১