আজ সোমবার ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২৬, ২০২০, ৭:৪২ অপরাহ্ণ




করোনা ভাইরাসের প্রভাবে মাঠ এখন জনশূন্য : গৌরীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সব টুর্নামেন্ট স্থগিত

প্রধান প্রতিবেদক :
করোনা ভাইরাসের প্রভাবে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেও ছিলো জনশূন্য! স্কুল-কলেজ ছুটিতে সবসময় হয়ে পড়ে ময়মনসিংহের গৌরীপুরের এ স্টেডিয়াম। টুর্নামেন্ট আয়োজনকারীদের মাঠ নিয়ে কাড়াকাড়ি অবস্থা ছিলো অধিকাংশ দিবসে। তবে এবারের চিত্র একদম ভিন্ন। স্থগিত ঘোষণা করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, মুজিবর্ষ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের সকল টুর্নামেন্ট।

এ মাঠে প্রতিবছর এই দিনে শিশু-কিশোর সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লের কারণে সকালে হাজার হাজার শিশুর কোলাহলে মগ্ন থাকতো। বিকালে উপজেলা প্রশাসন, পৌরসভা ও বিভিন্ন কাব সংগঠনের টুর্নামেন্টকে ঘিরে স্টেডিয়াম থাকতো জনাকীর্ণ।

বৃহস্পতিবার (২৬ মার্চ/২০২০) সরজমিন গিয়ে দেখা যায়, শেখ রাসেল মিনি স্টেডিয়াম একদম ফাঁকা। ছুটিতে আসা শিশুরাও করোনা ভাইরাসের আক্রমণ থেকে কেউ বের হচ্ছে না, স্থগিত করা হয়েছে টুর্নামেন্ট, স্টেডিয়ামের চারপাশের বাসা-বাড়িতে লোকজন থাকলেও মাঠে-ঘাটে নেই কারও উপস্থিতি। গৌরীপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, স্বাধীনতা দিবসে গৌরীপুর থানার পুলিশের আয়োজিত ‘স্বাধীনতা কাপ’ কাবাডি খেলার ফাইনাল হওয়ার কথা ছিলো। করোনা ভাইরাসের কারণে প্রথম রাউন্ডের ৩টি খেলা শেষে টুর্নামেন্টের বাকী খেলা স্থগিত করা হয়। গৌরীপুর থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার ১০টি ইউনিয়নের কাবাডি টিম অংশ গ্রহণ করে
তিনি আরো জানান, মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু কাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাও স্থগিত করা হয়েছে। টুর্নামেন্টের একেবারে শেষমুর্হূতে করোনা ভাইরাসের কারণে এ সিদ্ধান্ত নিতে হয়েছে। ফাইনালে উঠে গৌরীপুর উপজেলা একাদশ ও শ্যামগঞ্জ একাদশ। দুটি টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ মাঠে এই দিনে উপজেলা একাদশ বনাম পৌরসভা একাদশের মাঝে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতো, যা বাতিল করা হয়েছে।
তবে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা করোনা ভাইরাসের প্রভাব ফেলার আগেই শেষ হয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে। ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ান রাজগৌরীপুর ইয়াং টাইগার্স কাবকে ট্রফি তুলে দেন প্রধান অতিথি গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসে খান।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১