আজ রবিবার ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ৬, ২০২৪, ৮:৪৮ অপরাহ্ণ




গৌরীপুরের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান আর নেই

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বজন সমাবেশের নিবেদিত স্বজন ও নহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান (৬৭) মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রীয়াবন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে— রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র, এক কন্যা ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি কাশিমপুর বায়তুন আমান জামে মসজিদের সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করছিলেন। তিনি বোকাইনগর ইউনিয়নের কাশিমপুর গ্রামের মৃত লুৎফর রহমানের পুত্র।

তাঁর প্রথম জানাযার নামাজ বালুয়াপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ১১টায় ও দ্বিতীয় জানাযা তার নিজ বাড়ি উপজেলার বোকাইনগর ইউনিয়নের কাশিমপুরে দুপুর ২টা ৩০মিনিটে অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি গৌরীপুর শাখার সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন পৃথক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারবর্গের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১