আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৭, ২০২৪, ৮:৪৮ অপরাহ্ণ




২৫ এ যুগান্তর : ২৫দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন

দুর্নীতির বিরুদ্ধে ন্যায়ের পথে সত্য প্রকাশের নির্ভীক পত্রিকা হলো দৈনিক যুগান্তর। একজন বীর মুক্তিযোদ্ধার হাতে জন্ম নেয়া পত্রিকাটিও দেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষে অবস্থান গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে। দৈনিক যুগান্তরের ২৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে দু’বর্ষপূর্তি উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা শিল্পপতি নুরুল ইসলাম তিনি শুধু একটি পত্রিকা সৃষ্টি করেন নাই, কোটি মানুষের মন জয় করেছেন। লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে গেছেন।

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শুক্রবার (২৬ জানুয়ারি/২৪) সন্ধ্যায় সংবাদপত্রসেবী ও হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের মধ্যদিয়ে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তীর ২৫দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন এ অতিথি। হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশের কার্যালয়ে অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সুজন দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, গৌরীপুর সংবাদপত্র সেবা সংস্থার সভাপতি আছির উদ্দিন চৌধুরী জলিল, সাধারণ সম্পাদক মো. সেকান্দর আলী, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সাধারণ সম্পাদক জাহিদ হাসান লিখন, সাংগঠনিক সম্পাদক রমজানুর আহমেদ নাজিম, অর্থ বিষয়ক সম্পাদক সাইফ আহমেদ, তাসাদদুল করিম, শামীম আনোয়ার, রাজিবুল হাসান, বাপ্পি আহমেদ প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১