আজ বৃহস্পতিবার ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৭, ২০২৩, ৮:৩৩ অপরাহ্ণ




গৌরীপুরে সতিশা যুব ও কিশোর সংঘের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিজয় দিবস উদযাপন

ময়মনসিংহের গৌরীপুরে সতিশা যুব ও কিশোর সংঘের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে শনিবার (১৬ ডিসেম্বর/২৩) বর্ণিল শোভাযাত্রা, শহিদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, কুচকাওয়াজ ও আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি মো. অলি উল্লাহ। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, অপসংস্কৃতি রুখতে এবং তরুণদের আজকের মোবাইল আসক্তি থেকে বাঁচাতে এ ধরণের সংগঠনের খুব প্রয়োজন। এ সংগঠনগুলোর মাধ্যমে এলাকায় সামাজিক মেলবন্ধন তৈরি হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথ, গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন সোহেল, আজকের খবরের গৌরীপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বুরহান, শামীম আনোয়ার। এছাড়াও বক্তব্য রাখেন সতিশা যুব ও কিশোর সংঘের প্রধান উপদেষ্টা শেখ বেনজির আহমেদ বকুল, মো. আফছর উদ্দিন, আতাউর রহমান আতা, সায়েদুর রহমান, মো. লিটন মিয়া, মো. মফিজ উদ্দিন, মো. খাইরুল ইসলাম, মো. খালিদ হোসেন, আফ্রিদি হাসান নীরব প্রমুখ।

উপজেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে বিজয়ী হওয়ায় চ্যাম্পিয়ান ক্রেস্ট প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান ও ইউএনও মোহাম্মদ নাহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুব হাসান। ১৯৯০সন থেকে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে এ সংগঠনটি অদ্যাবধি এলাকায় ঐতিহ্যবাহী সংগঠনে পরিণত হয়। তামাক ও মাদকবিরোধী আন্দোলনের জন্য জেলা পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ সংগঠনের স্বীকৃতি অর্জন করে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১