ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শনিবার (৯ডিসেম্বর/২০২৩) ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মতিউর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুব হাসান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম প্রমুখ।