আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
শামীম আনোয়ার || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৮, ২০২৩, ৭:৫২ অপরাহ্ণ




চার কোটি টাকায় গৌরীপুরের প্রধান সড়ক : উদ্বোধন করলেন এমপি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার প্রধান সড়কটির বেহালদশা নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ সঞ্চাল হয়েছিলো। সেই ক্ষোভ নিভাতে এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ নিজেই ছুটে গেলেন মন্ত্রনালয়ে। দৌড়ঝাঁপ শেষে এ সড়কের খানা-খন্দক ভরাটের জন্য বরাদ্দ নিয়ে এলেন প্রায় ৪ কোটি টাকা।
বুধবার (৮ নভেম্বর/২৩) ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর বাসস্ট্যান্ড থেকে গৌরীপুর প্রধান সড়কের প্রায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে ৫হাজার ৫৫০মিটার সড়কের সংস্কার ও মেরামত কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। তিনি বলেন, এ সড়কটির গুরুত্ব তুলে ধরে সাংবাদিক বন্ধুরা অনেক লেখালেখি করেছেন। আপনিদের লেখনির কারণে দ্রুত সময়ের মধ্যে বরাদ্দ পাওয়া সম্ভব হয়েছে। টেন্ডার কার্যক্রম প্রক্রিয়াধিন দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে।
পৌর শহরের বালুয়াপাড়া মোড়ে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ফৌজিয়া নাজনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সোহেল রানা পাপ্পু, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজীর আহমেদ রাজিব, জেলা পরিষদ সদস্য গোলাম সামদানী খান সুমন, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক উমর ফারুক স্বাধীন, ইমতিয়াজ সুলতান জনি, ফারুক আহমেদ প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১