আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২৪, ২০২০, ৭:০৪ অপরাহ্ণ




নির্বাচনী ট্রাইবুন্যালের রায় ॥ গৌরীপুরে নৌকা প্রতিকের হযরত আলীকে চেয়ারম্যান পদে ৫১ ভোটে বিজয়ী ঘোষণা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচন ট্রাইবুনাল আদালতের বিজ্ঞ বিচারক মঙ্গলবার (২৪মার্চ/২০২০) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ হযরত আলীকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করে রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাঁধন কুমার গোস্বামী।
তিনি জানান, ২০১৬সালের ৩১মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আনোয়ার হোসেন (ঘোড়া প্রতীক) ৫হাজার ৫৯ ভোটে বিজয়ী ঘোষণা করেন রির্টাানিং অফিসার। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হযরত আলী (নৌকা প্রতীক) পান ৫হাজার ২১ ভোট। এ বিজয়কে চ্যালেঞ্জ করে মোঃ হযরত আলী বাদী হয়ে ময়মনসিংহের বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচন ট্রাইবুনালে ২টি ভোট কেন্দ্রের ভোট পুনঃগণনার আবেদন জানিয়ে মামলা দায়ের করেন। শুনানী শেষে উভয়পক্ষের উপস্থিতিতে শালীহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শালীহর মধুসূদন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোট পুণঃগণনা অনুষ্ঠিত হয়। পুণঃগণনায় ঘোড়া প্রতীকের ১০১টি ভোট বাতিল ও নৌকা প্রতীকের ৩ ভোট বৃদ্ধি পায়। ফলে ঘোড়া প্রতীকের ৪হাজার ৯৫৮ ভোট ও নৌকা প্রতীকের ৫হাজার ২৪ ভোট হয়। এরমধ্যে ১৫টি ভোট আপত্তিতে রেখে ৫১ ভোটে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ হযরত আলীকে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করে এ রায় দেন বিজ্ঞ বিচারক উমা রানী দাস। বিবাদীপক্ষে ছিলেন আইনজীবী আনোয়ার হোসেন খান।
রায়ের সত্যতা স্বীকার করেন ঘোড়া প্রতীকের প্রার্থী মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, এ রায়ের বিরুদ্ধে আমি উচ্চ আদালতে আপিল করবো। বাদীপক্ষে আইনজীবী বাঁধন কুমার গোস্বামী আরো বলেন, বাতিলকৃত ভোটগুলোতে নির্বাচন কমিশনের নির্ধারিত সীলের স্থলে হাতের ও পায়ের আঙুলের ছাপ দেয়া ছিলো।
উল্লেখ্য যে, ২০১৬সালের ৩১মার্চ নির্বাচনে বিজয়ী ঘোষণার পর মোঃ আনোয়ার হোসেন ওই বছরের ২৯ মে তারিখে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান তৎকালীন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। শপথ নেয়ার পর থেকে এ ইউনিয়নের কার্যক্রম অধ্যাবধি পরিচালনা করে আসছেন তিনি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০