ময়মনসিংহের গৌরীপুরে দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (১৩ অক্টোবর/২৩) আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও অগ্নিননির্বাপণ মহড়া প্রদর্শন করা হয়
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সোহেল রানা পাপ্পু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. ইমরান হোসাইন, গৌরীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহাজাদা. উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান প্রমুখ। গৌরীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহাজাদার নেতৃত্বে অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করা হয়।