আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৬, ২০২৩, ৮:০৫ অপরাহ্ণ




জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য জেলার শ্রেষ্ঠ এমএমসি’র সভাপতি নির্বাচিত হলেন গৌরীপুরের স্বজন কাদির

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্যে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হয়েছেন গৌরীপুর উপজেলার পূর্বভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা স্বজন সমাবেশের শ্রেষ্ঠ সম্মাননাপ্রাপ্ত স্বজন সাবেক পৌর কাউন্সিলর মো. আব্দুল কাদির। জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম সোমবার (২৫ সেপ্টেম্বর/২৩) এ ফলাফল ঘোষণা করেন।
শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হওয়ায় মো. আব্দুল কাদিরকে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর/২৩) বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনহর উদ্দিন। সংবর্ধিত সাবেক কাউন্সিলর মো. আব্দুল কাদির, বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার ফারাহ দীপা, শ্যামলী খানম, শিরিন আক্তার প্রমুখ।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়ে মো. আব্দুল কাদির বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষার্থীর লেখাপড়ার মান, ঝরেপড়া শিক্ষার্থী বিদ্যালয়ে আনয়ন, ম্যানেজিং কমিটির সঙ্গে অভিভাবক ও শিক্ষকদের সেতুবন্ধন তৈরি, শিক্ষা উপকরণ ও সুসজ্জিত দৃষ্টিনন্দন বিদ্যালয় প্রতিষ্ঠার মধ্যদিয়ে উপজেলা ও জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান বলেন, পূর্বভালুকা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিকে স্কুল ব্যবস্থাপনা কমিটি চমৎকার করেছেন। এটা সত্যিই প্রশংসার দাবি রাখে। তিনি শুধু স্কুলে নয়, বিগত করোনাকালীন দুর্যোগে পৌর শহরে প্রথম হাতধোয়া, সাবান দেয়া, মাস্ক বিতরণ, শিক্ষার্থীদের হাতে হাতে কভিড-১৯ এর সচেতনতামূলক লিফলেট, স্বজনদের সঙ্গে ত্রাণ সামগ্রী বিতরণ ও দুর্যোগ মোকাবেলায় অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ স্বজন নির্বাচিত হন। তিনি গৌরীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাতবারের কাউন্সিলর মো. আবুল কাসেমের পুত্র। নিজেও গৌরীপুর পৌরসভার দু’বার কাউন্সিলর নির্বাচিত হন।

এছাড়াও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ভালুকার নিশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. মোকাদ্দেছ উর রহমান, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা মুক্তাগাছার চাপুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেহেনা খাতুন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নান্দাইলের গোসাই চান্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ জিকরুল ইসলাম, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ফুলপুরের পশ্চিম মাড়াদেওরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়েশা খাতুন, শ্রেষ্ঠ কাব শিক্ষক বাহিরশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবুল মনসুর, শ্রেষ্ঠ কর্মচারী নান্দালের অফিস সহকারী মোহাম¥দ আবুল কাশেম, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার ময়মনসিংহ সদরের নাহিদা পারভিন, শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর ত্রিশালের মোছা. মাকছুদা আখতার, শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর (পিটিআই) ময়মনসিংহের হোসাইন ফজলে রাব্বি, শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার তারাকান্দার জীবন আরা বেগম, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার ময়মনসিংহ সদরের মোহাম্মদ শফিকুল ইসলাম, শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান ভালুকার মো. আবুল কালাম, শ্রেষ্ঠ বিদ্যালয় ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১