মৃত্যুর দুয়ারে নিখিল জগৎ।
মৃত্যু নয় তো অবেলায়।
মৃত্যুর ঘন্টা বেজে ওঠবে।
সঠিক বেলায়,
লোক দেখানো আত্মীয়-স্বজন,
দৌড়াতে দৌড়াতে আসবে।
মৃত লাশ টা একনজর দেখতে।
আর বললে?
আহ্ আফসোস!
অকালে ঝরে গেলো একটা প্রাণ।
অনেক ভালো ছিল মানুষ টি।
আত্মা বলবে সত্যি কি তাই ছিলাম?
বেঁচে থাকা অবস্থায় শুনতে নাহি পেলাম।
হায়! আফসোস।
আচ্ছা!
আছে কি কোন প্রয়োজন।
প্রশংসার পঞ্চমুখ?
যাদের তরে অবহেলিত এ-ই আমি।
খোদার কসম তাদের উপস্থিতি চাই না।
জীবিত অবস্থায়ই কেউ থাকে নি পাশে,
তবে আজ কিসের দায়ে দায় মুক্ত হতে এলেন?