জন্মলগ্ন নানা বাড়ি
বাবা দেখেনি মোর মুখখানি।
এতোটাই কি ছিলাম কুৎসিত
অপরাধ তো বটে ছিলোই
আমি যে ছিলাম হতভাগ্য কন্যা
কন্যা সন্তান সৃষ্টির লগ্ন থেকে অবহেলিত
তাও আবার আমি অনাকাঙ্খিত।
অনাকাঙ্খিত
হ্যাঁ আমি তাই,
মায়ের ইচ্ছেতেই পৃথিবীর আলো দেখা
বাবার নেই কি কোন ভূমিকা?
আছে, আছে
সেই তো মোর জন্মদাতা পিতা
আচ্ছা, জন্মদিলেই কি বাবা হওয়া যায়?
না, সে কেবল নামে মাত্র বাবা হওয়া
আছে যে তার অনেক দায়, দায়িত্ব ও দায়বদ্ধতা
কিন্তু পালন করতে যে মানা
প্রথমপক্ষ, দ্বিতীয় পক্ষ
তফাৎ তো আকাশ-পাতাল
কেন এলাম এই স্বার্থপর পৃথিবীতে?
প্রশ্ন করি আমি নিজেকে
শৈশব গেলো, কৈশোর গেলো
অবুঝ মনের খেলার ছলে
যৌবনের পালা, ভয়ে কুঁকড়ে আমি
কখন জানি কি হয়?
আবেগ, অনুভূতি নাম-ই রয়ে গেছে
ভালোবাসা নামক শব্দ টি অগোচরে
তবুও নেই কোন কষ্ট।
ভালোবাসা তো করে জীবন নষ্ট
কিন্তু জীবন কি আর সুন্দর হয়েছে
সময়ের আগেই বিয়ের ফুল ফুটে ওঠে
এ যেন ফুল নয়?
ফুল নামক কাঁটা বিধে গেছে গলায়
সেই কাঁটার আঘাত সয়ে সয়ে মন
আজ মরুভূমি।
প্রাণ থেকে ও যেন এক নিষ্পপ্রাণী।