বৃষ্টির ছোঁয়া পায় ফুল।
স্পর্শে সিক্ত আমি।
স্নিগ্ধতার আবেশে হাতে ফুল।
ভালোবাসা আমায় করেছে ব্যাকুল।
স্পর্শের স্বপ্ন দেখি,
হয়নি তাহা পূর্ণ।
বৃষ্টির ফোঁটার মতোই অশ্রু ঝরে অবিরত।
চাহিনা আমি এই ধারা,
পূর্ণতা পাক হৃদয়ের চাওয়া।
অপূর্ণতার গ্লানি বয়ে বয়ে আজ দিশেহারা।
সন্ধ্যা মালতী, সাদা কণ্ঠ সৌন্দর্যে মুগ্ধ,
দোলনচাঁপার ঘ্রাণে পাগল পারা এ মন।
একটু ছোঁয়া পেতো যদি এ মন।
কষ্ট নামক বৃত্ত তলিয়ে যেতো ভালোবাসায়।