মায়াবী চেহারার এক তরুণ
বাসতো আমায় ভালো।
পথিমধ্যে দাঁড়ি থাকতো,
স্কুলে আসবো কখন।
বলতো না কোন কথা।
চেয়ে চেয়ে নিরবতা,
ভাবতাম আমি সে কি পাগল?
যদি সে ভালোই বাসে,
বলতে কিসের লাজ।
আমায় নিয়ে স্বপ্ন দেখা,
নয় তো তার অপরাধ?
ও হে তরুণ,
পুরুষ তুমি ভাঙ্গো তোমার লাজ।
হঠাৎ করে হারিয়ে যাবো,
পাবে না আর সময়।
সত্যি করে বলো না গো
বাস কি আমায় ভালো।
কিন্তু বলবে কি ভাবে?
আমি আজ অন্যের ঘরের ঘরনি,
বড্ড দেরি হয়ে গেল।
পাবে না আর সুযোগ কোন,
পেরিয়ে গেছে অনেক বছর।
হঠাৎ অবেলায় এসে বললো,
তুমি সেই আগের মতোই আছো?
আমাকে কি চিনতে পারছো?
আমি সেই পথের দাঁড়িয়ে থাকা পথিক।
তবে তুমি কিছুটা পরিবর্তন হয়ে গেছো।
আমি নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছি।
এ-ই সেই তরুণ?
যে কি-না ঘন্টার পর ঘন্টা অপেক্ষারত!
আমি মনে মনে কথোপকথন।
সত্যি আমি দুঃখিত।
তোমার সত্যি কারের ভালোবাসার
মর্যাদা দিতে পারি নি।
অবেলায় এলে মোর দুয়ারে।
আজ নিখিল জগৎ টা-ই
আমার কাছে দুর্বিষহ লাগে।
সত্যি কারের ভালোবাসা গুলো
এভাবেই অবহেলিত হয়ে,
অনাকাঙ্ক্ষিত ভাবে হারিয়ে যায়।