স্কাউটিং কার্যক্রমে এসএম এমরান সোহেল পেয়েছেন প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড আর তার পুত্র এস এম তাহসিন নুর পেয়েছেন সমাজ উন্নয়নে অ্যাওয়ার্ড ও ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড! তাহসিন নুর এবার বাংলাদেশের টিমের প্রতিনিধি হয়ে যোগ দিচ্ছেন বিশ^ স্কাউট জাম্বুরিতে। যা ১ আগস্ট থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ায়। পিতা-পুত্রের এমন সাফল্যে উজ্জীবিত ময়মনসিংহের গৌরীপুর স্কাউট অঙ্গন। তাদের বাড়ি উপজেলার পৌর শহরের পূর্বদাপুনিয়া মহল্লায়।
তাহসিন নুর ময়মনসিংহ জেলা স্কুলের নবম শ্রেণিতে অধ্যয়নরত। বাবার দেখানো পথেই হাঁটছেন তিনি। পরিবেশের উন্নয়ন, স্কাউটিং কার্যক্রমে দক্ষতা অর্জন, অপসংস্কৃতি রুখে দিয়ে সুস্থ ধারার সংস্কৃতি তুলে ধরাসহ নানা কার্যক্রমে যুক্ত রয়েছেন। সমাজের অবহেলিত মানুষকে এগিয়ে নেয়া ও স্কাউটিং কার্যক্রমে সাফল্যের জন্য এবছর অর্জন করেন সমাজ উন্নয়নে অ্যাওয়ার্ড। এছাড়াও ২০২২সনে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড। তার বাবা পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ায় অডিট এন্ড একাউন্টস অফিসার ও মা রাবেয়া বেগম লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত।
অপরদিকে তার বাবা এস এম এমরান সোহেল ২০২১সনের ২০মার্চ বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৪৪তম বার্ষিক কাউন্সিল সভায় ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ রোভার স্কাউট লিডার নির্বাচিত হন। এছাড়াও ২০০৩সনে তিনি বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেন। তিনি এস এম এ কুদ্দুস ও ফিরোজা বেগম দম্পতির পুত্র।
তিনি ১৯৯৬ সালে আনন্দমোহন কলেজ রোভার স্কাউটের মাধ্যমে প্রথম স্কাউটের দীক্ষা নেন। তিনি স্কাউটার রফিকুল ইসলাম ওপেন স্কাউট গ্রæপ ময়মনসিংহে গ্রæপ সম্পাদক ও রোভার স্কাউট লিডার নির্বাচিত হন। তিনি ময়মনসিংহ অটিজম ও প্রতিবন্ধী পুনর্বাসন সংস্থার প্রধান উপদেষ্টা হিসাবে অটিজম ও প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
তিনি ১৯৯৪ সনে গৌরীপুর আর কে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি, গৌরীপুর সরকারি কলেজ থেকে স্টার মার্ক সহ প্রথম বিভাগে এইচএসসি, আনন্দমোহন কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি এমবিএ ফিনান্স, পিজিডি হিউম্যান। রিসোর্স ম্যানেজমেন্ট এবং এলএলবি ডিগ্রি লাভ করেন।