আজ বৃহস্পতিবার ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার
শামীম আনোয়ার || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ১৭, ২০২৩, ৪:৩৯ অপরাহ্ণ




গৌরীপুরে ক্ষুদে বিজ্ঞানীর আবিস্কার ‘পানিতে গ্যাস মিশিয়ে এক ততৃীয়াংশ খরচে মিলবে জ্বালানিশক্তি’

পেট্টোল গ্যাস পানিতে প্রবাহ সৃষ্টির মাধ্যমে এক তৃতীয়াংশ খরচ কমানোর সহজলভ্য জ¦ালানি’র আবিস্কার করেছে ক্ষুদে বিজ্ঞানী মো. আবু হারেছ। এ আবিস্কার দেখতে শনিবার (১৭জুন/২০২৩) ছিলো উৎসুক জনতার ভিড়। বিশ^ব্যাংক ও এএসএসইডি (এস্টেড) প্রকল্পের অধিনে ময়মনসিংহের গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ আয়োজিত দক্ষতা বিষয়ক প্রতিযোগিতায় এ আবিস্কারের বিষয়টি প্রদর্শিত হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশ নেয় ১৫টি ক্ষুদে বিজ্ঞানীর আবিস্কার।

একক দক্ষতা অর্জনে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে মো. আবু হারেছ। বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন ময়মনসিংহ বিভাগের কারিগরী শিক্ষার পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়। বক্তব্য রাখেন বিএম শাখার চীফ ইন্সট্রাক্টর মাজুদা বেগম, ইন্সট্রাক্টর (ইলেকট্টিক্যাল) মো. আরিফুর রহমান, পদার্থ বিভাগের আবু খায়ের মোহাম্মদ মনিরুর হাছান, গণিত বিভাগের মোহাম্মদ আলমগীর কবির, রসায়নের মুহাম্মদ আবিদ হাসান রাফি, ইংরেজি বিভাগের সুমা আক্তার, শিক্ষক এনামুর হক, মো. বেলার হোসেন, গোপাল চন্দ্র সাহা, মোহাম্মদ মামুনুর রহমান, কাজী আনছার উদ্দিন, খায়রুল আলম, জান্নাতুল ফেরদৌসী, মো. মঞ্জুরুল হক, মো. আনিসুর ইসলাম প্রমুখ।

আবু হারেছ তারাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. বাবুল মিয়ার পুত্র। সে জানায়, ৩সদস্যের একটি পরিবার মাত্র ১১৭টাকা ব্যয়ে এক লিটার পেট্টোল ব্যবহার করে ১০/১৫দিনের রান্না চালাতে পারবেন। যেখানে সে এলপিজি গ্যাস ব্যবহার করলে ব্যায় প্রায় ৩৫০ টাকা থেকে ৪শ। গৃহিণীরা সহজেই ব্যবহার করতে পারবেন। বিস্ফোরণ না নিরাপত্তাজড়িত কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তিনি আরও জানান, দেশে বা বিদেশ কোথাও এ পদ্ধতি ব্যবহৃত হয়নি। বিজয়ীরা হলেন যথাক্রমে একক প্রতিযোগিতায় আবু হারেছ, এসকে সিজান, আরিফুল ইসলাম আবির দ্বৈততে মো. ইয়াসিন, খাইরুল ইসলাম আবির, প্রীতম পাল, শুভ, শংকর দীপ বিশ^াস, তাফেতজামান সামি
দলীয়তে ওমর ফারুক রাফি, মাহাদী নুর আহমেদ, মাহফুজ রানা, দ্বিতীয় আবির হাসান, মো. আহাদ ও রাফাত মিয়া তৃতীয় শাহরিয়ার আহমেদ সাজিন, স্বর্ণক হাসান, সোহান মিয়া।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১