আজ বৃহস্পতিবার ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ১৪, ২০২৩, ১০:৫৪ পূর্বাহ্ণ




বঙ্গবন্ধু মেধা অন্বেষণ ও জাতীয় কুইজ প্রতিযোগিতায় গৌরীপুরের চার কন্যা

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৩-এ প্রতিযোগিতায় জেলা-বিভাগ পেরিয়ে জাতীয় পর্যায়ে অংশ নিয়েছে গৌরীপুরের দু’কন্যা। ওরা উপজেলার গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এ বিদ্যালয়ের আরো তিন শিক্ষার্থী বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে উর্ত্তীণ হয়েছে। ১৯জুন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় প্রতিদ্ব›দ্বীতা করবে। বিষয়টি নিশ্চিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামূল হক সরকার।

জানা যায়, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে লড়াই করে জাতীয় পর্যায়ে অংশ নেয় গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দু’ছাত্রী। তারা হলেন পৌর শহরের কালিপুর মধ্যম তরফ এলাকার মো. শফিকুল ইসলাম মিঠু ও রুমা বেগমের কন্যা ৮ম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান লামিয়া। অপরজন হলেন একই এলাকার মো. এনামুল হক ও নুরুল নাহার বেগমের কন্যা ৯ম শ্রেণির ছাত্রী মারিয়া সুলতানা ঐশী। তাদের হাতে রোববার (১১জুন/২০২৩) পুরস্কার তুলে দেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-১) খালেদা আক্তার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, কারিগরি ও মাদ্রাসা শ্কিষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

অপরদিকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন এ বিদ্যালয়ের তিন শিক্ষার্থী। তারা হলেন শহরের পূর্বদাপুনিয়া মহল্লার রনজিত কুমার রায় ও উজ্জলা শিকদারের কন্যা ১০ম শ্রেণির ছাত্রী সৃজনী রায়, কালিপুর মধ্যম তরফের শফিকুল ইসলাম ও সালমা পারভীনের কন্যা সাইমা সুলতানা মৃত্তিকা, একই এলাকার মো. এনামুল হক ও নুরুল নাহার বেগমের কন্যা ৯ম শ্রেণির ছাত্রী মারিয়া সুলতানা ঐশী। সোমবার (১৯ জুন/২০২৩) অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের এ কুইজ প্রতিযোগিতা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১