আজ রবিবার ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১৮, ২০২০, ৪:১৩ অপরাহ্ণ




করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে একজনের মৃত্যু

বাহাদুর ডেস্ক : 

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এমন তথ্য জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ (আইইডিসিআর)।

বুধবার বিকালে এক সংবাদসম্মেলনে বিভাগটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, এছাড়া নতুন চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্ত চারজনের একজন নারী ও তিনজন পুরুষ বলে তিনি জানিয়েছেন।

তিনি বলেন, যিনি মারা গেছেন, তার বয়স ৭০ বছরের ওপরে। তিনি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।

‘তিনি নানা শারিরীক জটিলতায় ভুগছিলেন। তার কিডনি রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফুসফুসে সমস্যা এবং হার্টের অসুখ ছিল। হার্ট সমস্যার কারণে সম্প্রতি তার স্টেনটিং বা রিং পরানো হয়।’

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। তখন তিনজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার তথ্য জানায় আইইডিসিআর।

এরপর ১৪ মার্চ শনিবার রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো দুজনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানান। এরপরে আরও তিনজনের করোনা শনাক্ত হওয়ার তথ্য জানায় আইইডিসিআর।

সবশেষ দুদিন আগে আরও দুজনের করোনা শনাক্ত হওয়ার কথা জানায় সেব্রিনা ফ্লোরা।

আজকের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৩৪১ জনের পরীক্ষা হয়েছে। সন্দেহজনক ধরে আরো ১৬জনকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১