আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : মার্চ, ৮, ২০২৩, ৪:০৯ অপরাহ্ণ




নেত্রকোণায় পিকনিকের বাস উল্টে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের লক্ষ্মীপুর নামক স্থানে একটি পিকনিকের বাস উল্টে হিমেল শেখ (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

এ সময় অন্তত ৩৭ জন আহত হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ময়মনসিংহের মুক্তাগাছা নন্দীবাড়ির দারুল উলুম আল ইসলামিয়া হাফিজুল কুরআন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ৭৩ যাত্রী নিয়ে একটি বাস সকালে দুর্গাপুরের উদ্দেশে রওনা দেয়।

মুক্তাগাছার ওই মাদ্রাসার সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম  বলেন, আমরা মুক্তাগাছা থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে পিকনিক করার জন্য দুর্গাপুরে রওনা হই। সকাল ১০টার দিকে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের লক্ষ্মীপুর নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানক্ষেতে উল্টে যায়।

এ সময় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর মাদ্রাসায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষার্থী হিমেলের। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাকসুদা আক্তার রিমি বলেন, সকাল থেকেই দুর্ঘটনার রোগী হাসপাতালে আসা শুরু করেছে। এদের মধ্যে গুরুতর আহত সারা আক্তার (৫) নামে এক শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১