ময়মনসিংহ শিক্ষা বোর্ডে আন্ত: কলেজ (উচ্চ মাধ্যমিক) ক্রীড়া প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগে ফুটবলে চ্যাম্পিয়ান হয়েছে গৌরীপুর সরকারি কলেজ। গেল বৃহস্পতিবার (১৬ ফেব্রæয়ারি/২০২৩) ময়মনসিংহ রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতায় জামালপুর জেলার আশেক মাহমুদ সরকারি কলেজকে ৩-০ গোলে হারিয়ে গৌরীপুর সরকারি কলেজ চ্যাম্পিয়ান হয়।
বিজয়ী দলে খেলায় অংশ নেয় সোহানুর রহমান, সাব্বির আহমেদ অপূর্ব, শাহরিয়ার আহমেদ শুভ, হাবিবুর রহমান, মো. শাহিনুর ইসলাম, মো. জুলহাস মিয়া জিতু, রাব্বী মিয়া, আব্দুল মুমিন, মো. ইবনে সাইফ সবুর, মো. সালমান সাজিদ, মো. শাহিনুর রহমান, মোশাররফ হোসেন। কোচের দায়িত্ব পালন করেন গৌরীপুর সরকারি কলেজের শারীরিক বিভাগের শিক্ষক বিপুল সোহাগ।