আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৭, ২০২৩, ৮:৪৬ অপরাহ্ণ




গৌরীপুরে স্বজনের উদ্যোগে অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সোমবার (৭ ফেব্রæয়ারি-২০২৩) দৈনিক যুগান্তরের ২৪তম বর্ষে পর্দাপণ উপলক্ষ্যে অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, দৈনিক যুগান্তর এখন পাঠকের মূল আকর্ষণে পরিণত হয়েছে। পত্রিকাটির প্রতি সাধারণ মানুষের আস্থা ও নির্ভরতা বেড়েছে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন বলেন, স্বজনের মানবিক কার্যক্রমের ন্যায় সবাইকে এগিয়ে আসতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাÐের সঙ্গে সবার অংশগ্রহণ নিশ্চিত হলে দেশ এগিয়ে যাবে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, দৈনিক যুগান্তর আজ ২যুগে পা রেখেছে, শতযুগেও কলমশক্তি ক্ষুরধার আরও শাণিত হবে আশা করি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও ফৌজিয়া নাজনীন, উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক, সহসভাপতি ডা. একেএম মাহফুজুল হক, রমজান আলী মুক্তি, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, এমএ সালাম অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুস সালাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক পারভীন সুলতানা লাকী, নার্গিস আক্তার, মিজানুর রহমান, নূরুন্নাহার বেগম, ফারজানা আক্তার, তানজিলা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী ও ৩৭জন দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১