আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৫, ২০২২, ৪:৪৫ অপরাহ্ণ




কলমাকান্দায় বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে বন্যহাতির আক্রমণে মো. নূরুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার রাত ১০টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী বেতগড়া এলাকার একটি ধানক্ষেতে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক মো. নূরুল ইসলাম ওই ইউনিয়নের সন্যাসীপাড়া গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানাb, গত কয়েক দিন ধরে সন্ধ্যা হলেই পার্শ্ববর্তী ভারতীয় সীমান্তের পাহাড় থেকে বন্যহাতি নেমে আসে। পাকা ধানক্ষেতে হাতি নেমে এসে ধানের ক্ষতি করে। এ জন্য গ্রামবাসী সতর্ক থাকে। নিহত কৃষক নূরুলসহ বেশ কয়েকজন কৃষক ক্ষেতের কাছাকাছি সোমবার রাতে অবস্থান নেয়। অনুমানিক রাত সাড়ে ৯টার দিকে ধানের জমিতে পাশের পাহাড় থেকে বন্যহাতি পাল আক্রমণ করলে স্থানীয়রা মশাল জ্বালিয়ে হাতি তাড়াতে গেলে হাতি শুঁড় দিয়ে টেনে এবং মাথায় আঘাত করলে নূরুল ইসলামকে গুরুতর আহত করেন। পরে গ্রামবাসী একত্রে ধাওয়া করলে হাতিগুলো পাহাড়ের দিকে চলে যায়। পরে আহত নূরুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম ওই কৃষককে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের বাবার নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১