আজ শনিবার ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৫, ২০২২, ৭:৫১ অপরাহ্ণ
গৌরীপুর গণপাঠাগার’র পঞ্চবার্ষিকী সম্মেলন শনিবার জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করছেন প্রধান অতিথি গৌরীপুর পৌরসভার মেয়র ও গণপাঠাগারের প্রতিষ্ঠাতা সৈয়দ রফিকুল ইসলাম




তারুণ্যকে বাঁচাতে হলে পাঠাগারের বিকল্প নেই.. সৈয়দ রফিক ॥ গৌরীপুর গণপাঠাগারের পঞ্চবার্ষিকী সম্মেলন

ময়মনসিংহের গৌরীপুর গণপাঠাগার’র পঞ্চবার্ষিকী সম্মেলন শনিবার (৫ নভেম্বর/২০২২) পাঠাগার মিলনায়তনে অনুষ্টিত হয়। জাতীয় সংগীতের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি গৌরীপুর পৌরসভার মেয়র ও গণপাঠাগারের প্রতিষ্ঠাতা সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন, আজকে দেশের তারুণ্যকে বাঁচাতে হলে পাঠাগারের বিকল্প নেই। সবনেশাকে ধ্বংস করতে বইপড়ার অভ্যাস বাড়াতে হবে। পাঠাগারে তাদেরকে প্রবেশ করানোই এখন সময়ের দাবী।
সম্মেলনে লেখক প্রাবন্ধিক রণজিৎ করকে প্রধান নির্বাহী পরিচালক (সভাপতি) ও সত্যেন দাসকে সহকারী প্রধান নির্বাহী পরিচালক (সহসভাপতি) ও আমিরুল মোমেনীনকে নির্বাহী পরিচালক (সাধারণ সম্পাদক) নির্বাচিত করা হয়।
প্রথমপর্বে সভাপতিত্ব করেন গৌরীপুর গণপাঠাগারের ভারপ্রাপ্ত প্রধান পরিচালক সত্যেন দাস। সঞ্চালনা করেন পরিচালক আমিরুল মোমেনীন। পঞ্চবার্ষিকী কর্মপরিধি ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন বিদায়ী কমিটির নির্বাহী পরিচালক রণজিৎ কর, অর্থবাজেট পেশ করেন পরিচালক (অর্থ) আরিফ আহমেদ। বক্তব্য রাখেন গৌরীপুর ভোকেশনাল ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ আলী জিন্নাহ, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের মনোবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আহসানুল হক, গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, আব্দুল মালেক, আলহাজ¦ আব্দুল কদ্দুছ, কাজী আব্দুল্লাহ আল মামুন, শহীদুল্লাহ হুমায়ুন, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ, নুরুন নঈম, শামীমা খানম মীনা, গোলাম মুক্তাদির বিলাস, মো. আব্দুস সাত্তার, মো. মজিনুর রেজা, আশিকুর রহমান রাজিব, মোখলেছুর রহমান, জাকিয়া সুলতানা প্রমুখ।
দ্বিতীয়পর্বে সভাপতিত্ব করেন গণপাঠাগারের প্রতিষ্ঠাতা পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। এপর্বে লেখক প্রাবন্ধিক রণজিৎ করকে প্রধান নির্বাহী পরিচালক (সভাপতি), সত্যেন দাসকে সহকারী প্রধান নির্বাহী পরিচালক (সহসভাপতি) ও আমিরুল মোমেনীনকে নির্বাহী পরিচালক (সাধারণ সম্পাদক) নির্বাচিত করে ১৫সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১