আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
রনবীর রায় রাজ || কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৯, ২০২২, ১০:৩৪ পূর্বাহ্ণ




কুড়িগ্রামে অপু বিশ্বাসকে দেখতে জনতার ভিড়

গত ২৮ অক্টোবর ২০২২ শুক্রবার কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী এলাকায় একটি গ্লামার গার্ডেন শো-রুম উদ্বোধন করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে গ্লামার গার্ডেনের অ্যাম্বাসেডর হিসেবে শো-রুমটির উদ্বোধন করেন এই ‘ঢালিউড কুইন’। তার আগে অপু বিশ্বাসের আসার খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে জনতার ঢল নামে ওই এলাকায়। এ সময় চিত্রনায়িকাকে এক নজর দেখতে নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভিড় জমায়। ভিড় সামলাতে মোতায়েন করা হয় পুলিশ। পরে ফিতা ও কেক কেটে শো-রুমটির উদ্বোধন করেন অপু বিশ্বাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্লামার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম জয়, পরিচালক হাফেজ মো. জহিরুল ইসলাম, গ্লামার গার্ডেন শো-রুমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, সবশেষ গত ৩০ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘ঈশা খাঁ’। বাংলার বারো ভূঁইয়াদের নেতা ঈশা খাঁ এবং তার সময়ের ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন দয়াল রহমান। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তায়েব। তার বিপরীতে ছিলেন অপু বিশ্বাস।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১