আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৫, ২০২২, ৪:২১ অপরাহ্ণ




এখনও বিদ্যুৎহীন ৮০ লাখ গ্রাহক: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে এখনও ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। এর মধ্যে ৬০ লাখ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহক। আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ৷

নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় থাকা গ্রাহকদের মধ্যে ৭০ শতাংশ আজ বিকেল নাগাদ সংযোগের আওতায় আসবেন। আর আগামীকাল বুধবারের মধ্যে পরিস্থিতি পুরোপুরি ঠিক হয়ে যাবে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (আরইবি) সূত্র জানায়, ৩৫টি সমিতির ৯০ লাখ গ্রাহক বিদ্যুৎ সরবরাহ গতকালের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল ৷  সকাল থেকে বিদ্যুৎ লাইন সচল করার কাজ শুরু হয়েছে। তবে অনেক এলাকা পানিতে ডুবে থাকায় কাজে বিঘ্ন ঘটছে।

ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আজহারুল ইসলাম জানিয়েছেন, চারটি এলাকা ছাড়া অন্য সব জায়গাতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি জানান, ঝালকাঠি জেলা শহর, জেলার কাঠাঁলিয়া উপজেলা, ভোলার চরফ্যাশন, ফরিদপুরের ভাঙ্গা ও গোয়ালন্দায় চলছে মেরামত কাজ।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুরের শহরাঞ্চল দুপুর পর্যন্ত বিদ্যুৎবিহীন ছিল৷




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১