আজ শনিবার ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১১, ২০২২, ৫:০৩ অপরাহ্ণ




গৌরীপুরের স্বাধীনতা পদকপ্রাপ্ত সাহিত্যিক সাংবাদিক গোলাম সামদানী কোরায়শী ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত

সাহিত্যে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সাহিত্যিক সাংবাদিক ইতিহাসবিদ অনুবাদক মুক্তিযুদ্ধের সংগঠক গৌরীপুরের কৃতি সন্তান গোলাম সামদানী কোরায়শীর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে স্মরণসভা, শোকর‌্যালি ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন কমিটি গৌরীপুর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার। তিনি বলেন, গোলাম সামদানী কোরায়শীর জীবন সংগ্রামের কথা নতুন প্রজন্মকে জানাতে পাঠ্যসূচিতে তাঁর জীবনী অর্ন্তভূক্ত করা প্রয়োজন। তিনি মুক্তিযুদ্ধ করেছেন, নিজের জীবনের প্রত্যেকটি ধাপে যুদ্ধ করেছে এবং শিক্ষার জন্য-গণতন্ত্রের জন্য, দেশের জন্য সংগ্রাম করে গেছেন। আজীবন এক যোদ্ধা ছিলেন তিনি।

স্মরণসভায় বক্তব্য রাখেন উপজেলা স্বজন সমাবেশের ক্রীড়া সম্পাদক মোয়াজ্জেম হোসেন, স্কুল বিষয়ক সম্পাদক শামীম আনোয়ার, নারীনেত্রী লুৎফা রূপা, আয়েশা আক্তার, মাহফুজা সুলতানা, সাবেক মেম্বার নিতাই সরকার, গৌরীপুর হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হীরালাল দাস, সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল, ব্যবসায়ী মো. মাসুদ মিয়া প্রমুখ।
গোলাম সামদানী কোরায়শীর বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বীরআহাম্মদপুর গ্রামে। মাতুলালয় কেন্দুয়া উপজেলার কাউরাটে জন্ম নেন ১৯৩০সনের ৫এপ্রিল। বাবার নাম মৌলভী বাবু শেখ আবু আছল মোঃ আব্দুল করিম কোরায়শী আর মায়ের নাম আলতাবেন্নেছা। সহধর্মিণী সায়িদা কোরায়শী। দাম্পত্য জীবনে ছিলেন ৫ পুত্র ও ২ কন্যার জনক।
গোলাম সামদানী কোরায়শী ভাষাতত্ত¡বিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর আগ্রহে তিনি ১৯৬১সনের ২ ফেব্রæয়ারি বাংলা একাডেমির আঞ্চলিক বাংলা ভাষার অভিধান রচনায় সহকারি সম্পাদক হিসাবে যোগ দেন। তাঁর ১ম অনুবাদ গ্রন্থ ‘কালিলা ও দিমনা’ এরপরে ইবনে খালদুন-এর আল-মুকাদ্দিমা (১ও ২খন্ড), হেজাজ-এর সওগাত ও তারিখ-ই-ফিরোজশাহী অনুবাদ করেন।

আরবি সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস-সাহিত্য ও ঐতিহ্য, ইসলাম ও আমেরিকা নামে প্রবন্ধ গ্রন্থ, ঐতিহ্য অন্বেষা, পিতৃভাষা, আসামির কাটগড়ায়, আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইসলাম নামে সংকলিত প্রবন্ধ, স্বর্গীয় অশ্রæ, মহাপ্লাবন, পুত্রোৎসর্গ, চন্দ্রাতপ নামে উপন্যাস, ছোটদের দুদু মিয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব নামে জীবনীগ্রন্থ প্রকাশিত হয়। গবেষণামূলক গ্রন্থ তোহফা-এর অনুবাদ ও সম্পাদনা, ‘টাপুর টুপুর’ এর নিয়মিত লেখক ছিলেন। ১৯৬৮সনে তিনি ময়মনসিংহ নাসিরাবাদ কলেজে বাংলা বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে যোগদান করেন।
আত্মজীবনীমূলক অসমাপ্ত রচনা ‘সিন্ধুর এক বিন্দু’ ২০০০সনে সূচীপত্র প্রকাশন প্রকাশ করে। তিনি ময়মনসিংহ প্রেসক্লাবের সদস্য ও সাহিত্যে অবদানের জন্য সাহিত্য পদক ছাড়াও বিভিন্ন পদকে ভূষিত হন। ১৯৯১সনের ১১ অক্টোবর মৃত্যু বরণ করেন।

প্রবন্ধ-উপন্যাস-শিশু সাহিত্য প্রভৃতি মৌলিক রচনা সমূহে চড়িয়ে ধিরেন মূল্যবান চিন্তাধারা-এভাবে বিদ্যাজগতে তাঁর কর্ম অধিষ্ঠান। বুদ্ধিজীবি সংগ্রাম পশিবির (মুক্তিযুদ্ধকালীন) সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সহ অসংখ্য সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে নেতৃত্বের মাধ্যমে সামাজিক দায়িত্বও পালন করেন। ধর্মকে গভীরভাবে অধ্যয়ন করে স্বর্ণপদক প্রাপ্ত টাইটেল পাশ মৌলানা থেকে যাঁর উত্তরণ ঘটলো একজন ধর্মনিরপেক্ষ মুক্তবুদ্ধির মানুষে, আরজ আলী মাতুব্বর থেকে জ্যাঁ পল সার্ত্রে, এঁদের কাতারে দাঁড়িয়ে যিনি উপলদ্ধি করলেন জীবনকে, এরকম একটি জীবনের বিকাশ বৈচিত্র্য খুঁজে পাওয়া যায় ‘সিন্দুর এক বিন্দু’তে। এ গ্রন্থটি সমস্ত দ্বিধা দ্বন্ধ কাটিয়ে সচেতন ঋদ্ধ পাঠককে পৌঁছে দেয় গোলাম সামদানী কোরায়শী’র জীবন ও ওই সময়।
‘গৌরীপুরের ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থে গোলাম সামদানী কোরায়শীর সাহিত্যকর্মের পরিচিতিতে রয়েছে প্রবন্ধগ্রন্থ ঃ আরবি সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস, সাহিত্য ও ঐতিহ্য, এবং ইসলাম ও আমেরিকা।। সঙ্কলিত প্রবন্ধের বই ঃ ঐতিহ্য অন্বেষা, পিতৃভষা, আসামির কাটগড়ায়, আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইসলাম ইত্যাদি। উপন্যাস ঃ স্বর্গীয় অশ্রæ, মহাপ্লাবন, পুত্রোৎসর্গ, চন্দ্রাতপ। উল্লেখ্য সেমিটিক মিথলজি অবলম্বনে রচিত উপন্যাসগুলো বেশ সুখপাঠ্য। জীবনীগ্রন্থ ঃ ছোটদের দুদু মিয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব। দুটি বইয়েরই প্রকাশ করে শিশু একাডেমি। তাছাড়া চট্টগ্রাম থেকে প্রকাশিত শিশু সাহিত্য পত্রিকা ‘টাপুর টুপুর’ এ তিনি নিয়মিত লেখক ছিলেন তিনি। গবেষণামূলক গ্রন্থ ঃ তোহফা-এর অনুবাদ ও সম্পাদনা করেছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১