আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৫, ২০২২, ৫:২৭ অপরাহ্ণ




বিশ্ব শিক্ষক দিবসে গৌরীপুরে শ্রেষ্ঠ ও অবসর উত্তর বিদায়ী শিক্ষকগণ সংবর্ধিত

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে বুধবার (৫ অক্টোবর/২০২২) বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ পাবলিক হলে ২০২১-২২শিক্ষাবর্ষে বিদায়ী উত্তর শিক্ষক ও উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষকদের বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, স্বাধীনতার পরবর্তীতে শিক্ষকদের এমন মর্যাদাপূর্ণ বিদায় সংবর্ধনা ও শিক্ষক দিবস উদযাপনের এমন নজির নেই এ উপজেলায়। আমার চোখে দেখা সেরা অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মুনজুরা রহমান। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. ফারুকুল ইসলাম ও আজহারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, স্কাউট সম্পাদক দেওয়ান কামরুজ্জামান কামাল, প্রধান শিক্ষক আহাম্মদ হোসেন, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাদির, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আমিনুল হক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা আক্তার, একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস, অবসর উত্তর বিদায়ী প্রধান শিক্ষক নাছিমা বেগম, মো. আবুল হোসেন, সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম, নয়ন কুমার দাস, মো. জাকির হোসেন, উজ্জ্বল রবিদাস, মো. রফিকুল ইসলাম রতন, সুজন দাস, আয়শা বিলকিস, মো. গোলাম কিবরিয়া প্রমুখ।

সংবর্ধিত অবসর উত্তর বিদায়ী শিক্ষকগণ হলেন নাছিমা বেগম, আমরুল চৌধুরী, মো: কায়কোবাদ খান, আ: গনি বিশ^াস, আবুল হোসেন, স. ম. মোসলেম উদ্দিন, মো: আলাউদ্দিন, মো: আজাদ মোস্তফা, মো: আয়ুব খান, মো: শরিফ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা পদকের জন্য শ্রেষ্ঠ নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আব্দুল মান্নান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা জাহানারা বেগম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মো. কামাল হোসেন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা আয়েশা বিলকিস, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ডেকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি আহাম্মদ হোসেন, শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম, শ্রেষ্ঠ কাব শিক্ষক নয়ন কুমার দাস, শ্রেষ্ঠ কর্মচারী মোহাম্মদ শাহজাহান ফকির, শ্রেষ্ঠ এইউইও মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, শ্রেষ্ঠ কাবশিশু দেওয়ান মৌনতা ইবনাত, পদাধিকার বলে শ্রেষ্ঠ ইউইও মনিকা পারভীন, শ্রেষ্ঠ ইউএনও হাসান মারুফ, শ্রেষ্ঠ চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ঝড়েপড়ারোধে সেরা প্রতিষ্ঠান গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১