আজ সোমবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৮, ২০২২, ১:০০ অপরাহ্ণ




ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান পদে ১৪ প্রার্থী আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী

 আগামী ১৭ অক্টোবর সারাদেশের ন্যায় ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদ ছাড়াও ১৩টি সাধারণ ওয়ার্ড ও ৫টি সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৩ উপজেলা পরিষদ, ১৪৫টি ইউনিয়ন পরিষদ, ১০টি পৌরসভা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধিগণ ভোট প্রদান করবেন। এই নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ১৪ প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগ, আওয়ামীলীগ দলীয় মনোনয়ন বোর্ড ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের পিছনে দ্বারে দ্বারে ঘুরছেন এবং লবিং চালিয়ে যাচ্ছেন। এদের মাঝে অনেকেই দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদের মাঝে ডাকসুর সাবেক নেতা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাজ্জাক, আমোকসুর সাবেক ভিপি ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু, জেলা যুবলীগের আহ্বায়ক এডভোকেট আজহারুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও জেলা আওয়ামীলীগ নেতা আবুল কালাম রাসেল (ভিপি রাসেল), জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার উল হক রিপন, জেলা ছাত্র লীগ ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান খোকন, সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আহসান মোহাম্মদ আজাদ ও মহানগর কৃষক লীগের সভাপতি এ বি ছিদ্দিক, জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও ক্রীড়া ব্যক্তিত্ব সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, জেলা কৃষকলীগ সভাপতি আব্দুর রহিম, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাবেক সাধারন সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট। প্রাপ্ত বিভিন্ন তথ্য মতে, জেলা পরিষদের বর্তমান প্রশাসক অধ্যাপক ইফসুফ খান পাঠান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের ক্ষেত্রে অনেকটা এগিয়ে রয়েছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১