আজ শনিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : মার্চ, ৭, ২০২০, ৮:৫৮ অপরাহ্ণ




গৌরীপুরে ৪শিক্ষার্থী নিহতের ঘটনায় দোষীদের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে চার শিক্ষার্থী দুর্গাপুরে নিহতের ঘটনায় দোষীদের শাস্তি, গ্রেফতার ও নিরাপদ সড়কের দাবিতে এসএসসি ব্যাচ-৯৫ গৌরীপুর মানববন্ধন, মোটর সাইকেল ভ্রমণ ও প্রতিবাদ সমাবেশ সমাবেশ করে।

শুক্রবার (৬মার্চ-২০২০) গৌরীপুরের পাটবাজারে মানববন্ধন শেষে নিরাপদ সড়কের দাবিতে সাইকেল মোটর শোভাযাত্রা নেত্রকোণার দুর্গাপুর বিরিশিরি সড়কে কালা মার্কেট এলাকা পৌঁছে। সেখানেও মানববন্ধন করে এসএসসি-৯৫ ব্যাচ গৌরীপুর। মানববন্ধনে, নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, দোষী চালকদের গ্রেফতার ও নিরাপদ সড়কের জন্য অবৈধ যানবাহন, অপ্রাপ্ত বয়স্ক চালক নিষিদ্ধকরণের দাবি জানান।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন এসএসসি-৯৫ ব্যাচের শহিদুল ইসলাম মিল্টন। বক্তব্য রাখেন ময়মনসিংহ পলিটেকনিক্যালের সাবেক ছাত্রলীগ নেতা নিহাদ পারভেজ উৎপল, জেলা পরিষদের প্রধান সহকারী সাইফুল ইসলাম, ব্যবসায়ী মনন নাঈম, আইনজীবী মনোয়ার হোসেন খান সুমন, কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মহসীন মাহমুদ, শ্যামগঞ্জ সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার শান্ত, দলিল লেখক মোঃ আজহারুল ইসলাম, ব্যবসায়ী আবুল হাসিম, নাজমুল ইসলাম, আমজাত হোসেন, বানিজুর রহমান সুমন, যুবলীগ নেতা মতিউর রহমান মতি, ব্যবসায়ী মাসুদ মিয়া, সহকারী শিক্ষক মোজাম্মেল হক, রাহাত হোসেন শাকিল, আশার ব্যবস্থাপক মোঃ রুবেল মিয়া, ব্যবসায়ী আবু সিদ্দিক, সামিত অর্নব রাজন প্রমুখ। নিহতের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য শনিবার (২৯ ফেব্রুয়ারি/২০২০) নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি সড়কে কালা মার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় গৌরীপুরের শিক্ষার্থী আশরাফুল আলম (১৫), রাকিবুল ইসলাম (১৪), ইয়াছিন মিয়া (১১) ও মাহাবুল ইসলাম (১৬) নিহত হন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১