আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ৬, ২০২২, ৮:৪৫ অপরাহ্ণ




বারহাট্টায় গৌরীপুরের স্বজনদের উদ্যোগে বন্যাদুর্গত দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নেত্রকোণার বারহাট্টায় বন্যাদুর্গতদের মাঝে গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশ ও রক্তদান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ও আশপাশের এলাকার দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বুধবার (৬জুলাই/২০২২) অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে এসব উপকরণ তুলে দেন প্রধান অতিথি বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। স্বাগত বক্তব্য রাখেন গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সমন্বয়ক মো. আশিকুর রহমান রাজিব। বিশেষ অতিথি দৈনিক যুগান্তরের নেত্রকোণা প্রতিনিধি ও যমুনা টেলিভিশনের মো. কামাল হোসাইন মুঠোফোনে যুক্ত হন। তিনি বলেন, সংবাদ ও সাংবাদিকতার জগতে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন সাহসী ভূমিকা রাখছে। স্বজন সমাবেশের এসব মানবিক কার্যক্রম দৃষ্টান্ত হয়ে থাকবে। তাদের নিজস্ব উদ্যোগে এ কার্যক্রম ভূয়শী প্রশংসার দাবি রাখে। বৈরী প্রকৃতি ও বৃষ্টির কারণে সরাসরি যুক্ত হতে না পারায় আমি ব্যথিত।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈযদ আব্দুর রউফ, পিযুষ কান্তি গুণ, ঝুটন চন্দ্র পাল, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি ও মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, বারহাট্টা যুগান্তর প্রতিনিধি মাসুদুর রহমান খান, উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন স্বজন শামীম আনোয়ার, তাসাদদুল করিম, রক্তদান ফাউন্ডেশনের নিলয় খান, ইউসুফ হোসেন, রমজানুর আহমেদ নাজিম, জাহিদ হাসান লিখন, শারিয়ার ইমন পায়েল, সুস্মিতা তাইসিন শৈলী।

প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ডাল, আলু, চিনি, সেমাই, তেল, লবন ও মুড়ি দেয়া হয়। প্রথম দিনে ৩টি স্থানে ১শ ৭৮জনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ জানান, এ কার্যক্রম অব্যাহত থাকবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১