আজ রবিবার ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৪, ২০২০, ১১:৩৮ পূর্বাহ্ণ




কুমিল্লায় লিপি-সুমীর ব্রিফকেসে মিলল ৪০ হাজার পিস ইয়াবা

অনলাইন ডেস্ক :

কুমিল্লায় দুই নারীর ব্রিফকেস থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় সুমী আক্তার ও লিপি বেগম নামে দুই নারীকেও গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর এলাকা থেকে ওই দুই নারী মাদককারবারিকে গ্রেফতার করে ডিবি পুলিশের এলআইসি টিম।

গ্রেফতার সুমী আক্তার (২৩) সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার মোল্লারগাঁও এলাকার দোলন মিয়ার স্ত্রী এবং লিপি বেগম (২৪)একই জেলার ওসমানীনগর উপজেলার পুরানসতপুর এলাকার সুরুজ মিয়ার স্ত্রী।

সোমবার দুপুরে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম এক সংবাদ সম্মেলনে এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানায়, কক্সবাজার জেলার টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে দুই নারী কুমিল্লা হয়ে সিলেট যাবে এমন গোপন সংবাদ পাওয়া যায়।

এর ভিত্তিতে ডিবির এলআইসি টিম মহাসড়কে অবস্থান নেয়। রোববার গভীর রাতে যানবাহন পরিবর্তনের সময় আলেখারচর এলাকায় ব্রিফকেসসহ ওই দুই নারীকে ডিবি পুলিশের সন্দেহ হয়। এতে তাদের ব্রিফকেসে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় দুই পাচারকারী নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০