আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শফিকুল ইসলাম অপু || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : মার্চ, ৩, ২০২২, ১২:১২ পূর্বাহ্ণ




জাতীয় পতাকা উত্তোলন দিবসের ৫১বছরপূর্তিতে গৌরীপুরে পতাকা উত্তোলন ও পতাকা মিছিল

জাতীয় পতাকা উত্তোলন দিবসের ৫১বছরপূর্তি উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বুধবার (২মার্চ/২০২২) জাতীয় পতাকা উত্তোলন ও পতাকা মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জাতীয় সংগীতের মধ্যদিয়ে যুগান্তর স্বজন সমাবেশ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নবপ্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। জাতীয় পতাকার লাল-সবুজের মর্মবাণী হৃদয়ে ধারণ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাÐার বীর মুক্তিযোদ্ধা আব্দুল রহিম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ সরকার, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান খান, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, রির্পোটার্স ক্লাবের সাবেক সভাপতি মহসিন মাহমুদ শাহ, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি রমজান আলী মুক্তি, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, স্কুল বিষয়ক সম্পাদক শামীম আনোয়ার, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, স্বজন তাসাদদুল করিম, মোমেন আকন্দ, সাইফ উদ্দিন, নাজিম আহমেদ, মাহফুজুর রহমান, মো. আরাফাত মিয়া প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১