আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১৭, ২০২২, ৮:১৬ অপরাহ্ণ




পাঠদানের জন্য প্রস্তুতি নিচ্ছে ১৭৭টি প্রাথমিক বিদ্যালয় ॥ গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি/২০২২) উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোভিড-১৯ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী স্থানীয় পাবলিক হলে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এসব উপকরণ তুলে দেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন। সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু রায়হান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মঞ্জুরা রহমান। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. হাদিউল ইসলাম, মো. মোজাহিদুল ইসলাম, আবু রায়হান, মো. আব্দুর রাশিদ, ফেরদৌসী জান্নাত খান, ফারজানা জান্নাত খান, আমিনুল্লাহ মমতাজি, সরযুবালা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাত হোসেন খান, নওয়াগাঁয়ের মো. আব্দুল মান্নান, রামগোপালপুরের মাহমুদা জেসমিন, এমএ জলিলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিনাত মাশরুরা ফাতেমা প্রমুখ। উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন জানান, ১৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক বিদ্যালয়ে ১৮০টি মাস্ক, ১০ কেজি ব্লিচিং পাউডার, ৬০টি সাবান ও ৫লিটার হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়েছে। পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুরাদ হোসেন, বালুয়াপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা সফিনাজ লাবণী জানায়, বিভাগীয় দপ্তরের নির্দেশনা মোতালেব তাৎক্ষনিকভাবে বিদ্যালয়কে পাঠদানের উপযোগী করে প্রস্তুত করা হচ্ছে। আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুকুল ইসলাম জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায়ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। প্রত্যেকটি শ্রেণিকক্ষকে পাঠদান উপযোগী করে প্রস্তুত রাখা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১