আজ বুধবার ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৯, ২০২২, ৬:৫৯ অপরাহ্ণ




মসিকের উদ্যোগে স্পট রেজিষ্ট্রেশনের মাধ্যমে কোভিড ১৯ টিকাদানে বিশেষ ক্যাম্পেইন

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কুলি, মজুর, দোকানদার সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে করোনা টিকাদান কার্যক্রমের আওতায় আনতে গতকাল শনিবার (২৯ জানুয়ারী) থেকে তিনদিন ব্যাপী নগরীর দুটি গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থান- মেছুয়াবাজার ও নতুন বাজারে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকাদান করতে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
এ কার্যক্রমে ৩১ জানুয়ারী পর্যন্ত প্রতিদিন সকাল ০৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত ১৮ ঊর্ধ্ব নাগরিকদের বিনামূল্যে রেজিষ্ট্রেশন করে টিকাদান করা হবে।
সকালে ক্যাম্পেইন পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। তিনি জানান, মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু মহোদয়ের নেতৃত্বে সকল শ্রেনী পেশার মানুষকে মানুষকে টিকাদানের আওতায় আনতে সর্বাত্মক কাজ করে যাচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। বাজার এলাকার প্রান্তিক পেশার আরও বেশি মানুষকে টিকাদানের আওতায় আনতে মাননীয় মেয়র এ উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি আরও জানান, পরিবহন শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টদের কথা বিবেচনা করে ফেব্র“য়ারী ১ থেকে ৩ তারিখ মাসকান্দা বাসস্ট্যান্ড ও শম্ভুগঞ্জ ব্রিজ মোড় বাসস্ট্যান্ড এলাকার একইরকম ক্যাম্পেইন পরিচালনা করা হবে।
গতকাল ক্যাম্পেইনের ১ম দিনে ১০০ মানুষকে স্পট রেজিস্ট্রেশন করে কোভিড ১৯ টিকাদান করা হয়েছে। পরিদর্শনকালে খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও মেছুয়া বাজার টিকাকেন্দ্র পরিদর্শণ করেন মেডিকেল অফিসার ডাঃ রেদাউর রহমান খান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ ফাহমিদা ইসলাম, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর রেজাউল আলম প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১