আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
শ্যামল ঘোষ || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৯, ২০২২, ৬:৫২ অপরাহ্ণ




গৌরীপুরে যুবকদের ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং এবং ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় ময়মনসিংহের গৌরীপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের অধিনে গ্রামীণ যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ড্রাইভিং, ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ শনিবার (২৯ জানুয়ারি/২০২২) শুরু হয়েছে।

উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। একইদিনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উদ্বোধন করা হয় মাসব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) উপজেলা পরিচলন ও উন্নয়ন প্রকল্পের ফ্যাসিলেটর রেবেকা সুলতানা। উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্য, বেকারমুক্ত জীবন সংগ্রামে নতুন অগ্রযাত্রায়যুক্ত হচ্ছেন এই ৪০জন। এ প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলবেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, সালমা আক্তার রুবী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চীফ ইন্সট্রাক্টর মাজুদা বেগম, ইন্সট্রাক্টর এনামুল হক, জুনিয়র ইন্সট্রাক্টর গোপাল চন্দ্র সাহা, প্রশিক্ষক কৌশিক আহমেদ খান রুবেল। উপজেলা পরিষদের সিএ শিপন কুমার সরকার জানান, ড্রাইভিং বিষয়ে ১০জন এক মাসব্যাপী ও ২০দিনব্যাপী ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণে ৩০জন অংশ নিয়েছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১