আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২২, ২০২২, ৭:৩৪ অপরাহ্ণ




তারাকান্দায় হামলা ভাংচুর লুটপাট ও বৃক্ষ কর্তনের অভিযোগ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গোপালপুর গ্রামে বসত বাড়ীতে হামলা ভাংচুর লুটপাট ও বৃক্ষ কর্তনের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর গ্রামে  আসামী পক্ষের বসত বাড়ীতে হামলা চালিয়ে ৬ লক্ষ ৬৫ হাজার টাকার মালামাল লুটসহ তিনটি টিনসেট ঘর ভাংচুরের ঘটনা ঘটে। গত ৯ জানুয়ারী সকাল ৬ টায় হতে দুপুর ১২.টায় পর্যন্ত  হামলা ও ভাংচুর হয়।
এ ব্যাপারে মোঃ রজব আলী’র স্ত্রী মোছাঃ আমিনা খাতুন বাদী হয়ে, আব্দুল মালেক, রুহুল আমিন, নূরুল আমিনসহ ২৩ জনের নাম উল্লেখ  ও অজ্ঞাত আরো ২০/২৫ জনের বিরোদ্ধে
তারাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে আমিনা খাতুন জানান, গোপালপুর গ্রামের পাশের বাড়ীর রুহুল আমিনের মেয়ে তানজিলা আক্তার’র সাথে আমার ছেলে নজরুল ইসলাম আজাদ ‘র সাথে বিগত ৯/৪/২০২১ইং তারিখে রেজিষ্ট্রি কাবিন মূলে ২য় বিবাহ হয়। বিবাহের পর স্বামী স্ত্রী ময়মনসিংহ শহরে বলাশপুর এলাকায় জৈনক আলাল উদ্দিনের বাসায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করত। আমার ছেলে ব্যবসায়ীক কাজে ৩ দিনের জন্য ময়মনসিংহ জেলার বাহিরে গেলে, বিগত ০৮/০১/২০২২ ইং তারিখে তানজিলা আক্তার বলাশপুর ভাড়াটিয়া বাসার বিতর থেকে দরজা আটকিয়ে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। ওই ঘটনাকে কেন্দ্র করে আমার বসত বাড়ীতে হামলা চালিয়ে ঘরের আসবাপত্র ফ্রিজ, টিভি, স্বণালংকার, গবাদিপশু, ফিসারির সেচ পাম্পসহ পানি খাওয়ার টিউবয়েলটি পর্যন্ত গাড়ী দিয়ে নিয়ে গেছে।
ওদের ভয়ে বাড়ী থেকে পালিয়ে বেড়াছেন পরিবার।
এ বিষয়ে সদর ইউপি চেয়ারম্যান খাদেমুল আলম শিশির বাড়ী ঘরে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে জনান, এইটা হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের উপর নির্ভর করছে।
এ ব্যাপারে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ  আবুল খায়ের জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১