আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২২, ২০২২, ৬:১৪ অপরাহ্ণ




শেখ হাসিনার নেতৃত্বে অদৃশ্য একশক্তির বিরুদ্ধে লড়াই করছি আমরা..গৌরীপুরে প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি

ময়মনসিংহ লায়ন্স ক্লাবের উদ্যোগে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়ায় শনিবার (২২জানুয়ারি/২০২২) হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদৃশ্য একশক্তির বিরুদ্ধে লড়াই করছি আমরা। আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে। মাস্ক ছাড়া কেউ যেন বাহিরে বের না হয়, তা নিশ্চিত করতে হবে। ওমিক্রন করোনা ভাইরাসের তৃতীয় আগ্রাসন, এটাই হয়তো শেষ আক্রমণ। আমাদেরকে বাঁচার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
৭১’রের রণাঙ্গণের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, গৌরীপুর হলো ইতিহাসে-ঐতিহ্যে ঘেরা, বীরঙ্গণা সখিনার সমাধিস্থলে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ৭দিনের মধ্যে একটি প্রতিনিধি দল এসে পরিদর্শন করবেন।
বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এম.পি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সম্পাদক আব্দুল কদ্দুছ, সাংগঠনিক সম্পাদক ডক্টর সামীউল আলম লিটন. লায়ন্স ক্লাবের মো. মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই প্রতিমন্ত্রীকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা. হেলার উদ্দিন আহাম্মেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলামের নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া ইসলাম ডলি ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করেন। এছাড়াও ডৌহাখলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এমএ কাইয়ুমও প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১