বাংলা আমার জন্মভূমি
শ্যামল-বরণ দেশ
সোনার ফসল মাঠে ফলে
শান্তির নেই শেষ।
এই দেশেতে বসত করে
নানা ধর্মের জাতি
হিংসা-বিদ্বেষ ভুলে তারা
কাটায় দিবারাতি।
গরু-ছাগল, হাঁস-মুরগি
গৃহে শোভা পায়
নদীতে লঞ্চ-নৌকা চলে
মাঝি বৈঠা বায়।
এই দেশের ভূমি তলে
ভিন্ন জাতের খনি
উর্বর মাটি অমূল্য ধন
সোনায় সোহাগ মণি।