আজ শনিবার ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৭, ২০২০, ১১:০২ পূর্বাহ্ণ




জাতির ঘাড়ে বোঝা

জাতির ঘাড়ে বোঝা
আজম জহিরুল ইসলাম

সমাজটা যাচ্ছে কোথায়
নর্দমা না ভাগাড়ে
হরেক রকম অন্যায় কর্ম
চলছে একনাগারে।

ভাসছে দেশটা ইয়াবাতে
ডুবছে যুব-তরুণরা
ধ্বংস করছে জীবনটাকে
ভবিষ্যতের অরুণরা।

গুম আতংক বিরাজমান
ভয় ছাড়ে না পিছু
কে কখন গুমের শিকার
যায় না বলা কিছু।

ধর্ষণ-হত্যা যাচ্ছে বেড়ে
বাদ যাচ্ছে না শিশুরা
ধর্ষণকারীর হয় না বিচার
থাকে সেতো অধরা।

রাস্তাঘাটে চলতে গেলে
বেড়ে যায় হার্টবিট
ছিনতাইকারী কখন এসে
চাকু মেরে করে হিট।

বহু নারীর পুড়ছে কপাল
যৌতুকেরই অভিশাপ
দুঃখ-কষ্টে জীবন কাটে
বলো সেটা কার পাপ?

চলছে হরদম চাঁদাবাজি
তাক করা পিস্তল
ভয় দেখিয়ে নিচ্ছে কেড়ে
গরিবের সম্বল।

কথায় কথায় ঝগড়া বাধে
মানুষ হয় যে লাশ
স্বার্থের জন্য ভুল করে না
পাছায় দিতে বাঁশ!

মেয়েরা যায় শিাঙ্গনে
বখাটেরা শিষ দেয়
অস্ত্রের মুখে তুলে নিয়ে
শরীরেতে বিষ দেয়!

বেতন-ভাতা বাড়লো ঠিকই
ঘুষ বাণিজ্য কমেনি
এতো কিছু পাওয়ার পরেও
একচুলও দমেনি।

জাতির ঘাড়ে বিরাট বোঝা
নামবে কবে মাটিতে
আমরা আছি নরক জ্বালায়
পারছি না আর হাঁটিতে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১