আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৭, ২০২০, ১২:১৭ পূর্বাহ্ণ




যুগান্তর স্বজন সমাবেশের জন্মদিন গৌরীপুরে উদযাপিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
‘সত্যের সন্ধ্যানে নির্ভীক’ শ্লোগানে দৈনিক যুগান্তর পত্রিকার পাঠক সংগঠন যুগান্তর স্বজন সমাবেশের ২১তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দেশসেরা পাঠক সংগঠন গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, মাদক, বাল্যবিয়েসহ সকল অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে স্বজনরা সবসময় সোচ্চার। সাহিত্য, ক্রীড়া-সমাজসেবার মাধ্যমে এ উপজেলাকে শুধু দেশ নয়; বিদেশেও সুনাম অর্জন করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক। সঞ্চালনা করেন পৌর স্বজনের সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা।
বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর, গৌরীপুর পৌরসভার কাউন্সিলার আব্দুল কাদির, দলিল লেখক সংঘের সভাপতি আলহাজ¦ আব্দুল জলিল মুনশী, গৌরীপুর স্বজন উপদেষ্টা মোঃ রইছ উদ্দিন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, উপজেলা স্বজনের সহসভাপতি ডাঃ একেএম মাহফুজুল হক, নাদিরা জামান পান্না, শামীমা খানম মীনা, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, রবিন আচার্য্য, সাংগঠনিক সম্পাদক সামছুজ্জামান আরিফ, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, কবি অনামিকা সরকার, প্রতীমা রানী সরকার, সহসাংস্কৃতিক সম্পাদক চায়না রানী সরকার, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, পরিবেশ সম্পাদক জান্নাতুল মাওয়া, কলেজ স্বজনের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক প্রীতি, স্বজন মোস্তাফিজুর রহমান বুরহান, নুর মোহাম্মদ, আনোয়ার হোসেন শামীম, মোখলেছুর রহমান, মাহমুদা আক্তার লিপি, তাসাদদুল করিম, অলকেশ পন্ডিত প্রমুখ। সাংস্কৃতিক উৎসবে সংগীত পরিবেশন, কেককাটা ও বর্ষপরিকল্পনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার ৮ ফেব্রুয়ারি প্লে থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতা গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১